A. Nayan
A. Nayan
14 Jun 2026 (5 days ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) একটি নিরপেক্ষ…’ বরিশাল বোর্ড ২০২৫ – সম্ভাবনা, উচ্চতর গণিত (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: উচ্চতর গণিত📘 ১৩তম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ২৩🏫 বোর্ড: বরিশাল শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) একটি নিরপেক্ষ ছক্কা এবং দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো।

(ii) একটি ঝুড়িতে 3x সংখ্যক আম, (2x+6) সংখ্যক কমলা, (4x+6) সংখ্যক আপেল আছে। দৈবভাবে ফল উঠানো হলো।

উত্তর:

একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপের নমুনাক্ষেত্র,

S = {1, 2, 3, 4, 5, 6}

নমুনাক্ষেত্রে মোট নমুনাবিন্দুর সংখ্যা = 6টি

ছক্কায় বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল সংখ্যা = 3টি।

যথা: 1,3,5

ছক্কায় বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা =36=12

নির্ণেয় সম্ভাবনা =12

উত্তর:

একটি ছক্কা ও দুইটি মুদ্রা নিক্ষেপের পরীক্ষাকে তিনটি ধাপ হিসেবে বিবেচনা করি। প্রথম ধাপে ছক্কা নিক্ষেপে 6টি ফলাফল {1, 2, 3, 4, 5, 6} আসতে পারে। পরবর্তী দুইটি ধাপের প্রত্যেকটিতে 2টি ফলাফল H অথবা T আসতে পারে। তাই পরীক্ষায় মোট ফলাফলকে Probability Tree এর সাহায্যে নিচে দেখানো হলো :

নমুনাক্ষেত্রটি : S = {1HH, 1HT, ITH, 1TT, 2HH, 2HT, 2TH, 2TT, 3HH, 3HT, 3TH, 3TT, 4HH, 4HT, 4TH, 4TT, 5HH, 5HT, 5TH, 5TT, 6HH, 6HT, 6TH, 6TT}.

উত্তর:

ঝুড়িতে আম আছে =3x টি

ঝুড়িতে কমলা আছে =(2x+6) টি

ঝুড়িতে আপেল আছে =(4x+6) টি

_________________________________

ঝুড়িতে মোট ফল আছে =(9x+12) টি

দৈবভাবে উঠানো ফলটি আপেল হওয়ার সম্ভাবনা =4x+69x+12

শর্তমতে, 4x+69x+12=1124

বা, 11(9x+12)=24(4x+6)

বা, 99x+132=96x+144

বা, 99x96x=144132

বা, 3x=12

বা, x=123

x=4

ঝুড়িতে মোট ফলের সংখ্যা =(9x+12)

=(9×4+12)

=(36+12)=48 টি

নির্ণেয় মোট ফলের সংখ্যা = 48টি।

2 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) একটি নিরপেক্ষ…’ বরিশাল বোর্ড ২০২৫ – সম্ভাবনা, উচ্চতর গণিত (এসএসসি)”