| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘(i) একটি অধাতব…’ রংপুর ক্যাডেট কলেজ ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

(i) একটি অধাতব অক্সাইড যার আণবিক ভর 44।
(ii)
(iii) B যৌগটিও
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলারায়ন বলে।
অপেক্ষা অধিক ক্ষারধর্ম প্রদর্শন করে। এর দুটি কারণ রয়েছে। কারণসমূহ নিম্নরূপ:
i. ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা (2.1) এর চেয়ে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। অধিক তড়িৎ ঋণাত্মকতার কারণে এর বন্ধনের তুলনায় এর বন্ধনের ইলেকট্রন মেঘের ঘনত্ব N পরমাণুর দিকে অধিক আকৃষ্ট হয়।
ii. ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধ (0.11 nm) এর তুলনায় নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ (0.075 nm) ছোট। ফসফরাসের তুলনায় N পরমাণুর আকার ছোট হওয়ায় উক্ত বন্ধন ইলেকট্রন মেঘ ও নিঃসঙ্গ ইলেকট্রন মেঘের নিট ঘনত্ব N পরমাণুতে তুলনামূলকভাবে বেশি থাকে। ফলে এর P পরমাণুর তুলনায় এর N পরমাণু কর্তৃক প্রোটন গ্রহণ বা ইলেকট্রন প্রদান ক্ষমতা বেশি হয়। ফলে ফসফিন এর চেয়ে অ্যামোনিয়া তীব্রতর ক্ষার।
উদ্দীপকের তথ্যমতে, (i) নং যৌগটি যার আণবিক ভর 44। নিচে গ্যাসের সংকরণ ব্যাখ্যা করা হলো-
এর অণুতে কার্বনের যোজনী 4। এক্ষেত্রে কার্বন (C) দুইটি সিগমা এবং দুইটি পাই বন্ধন গঠন করে। পাই বন্ধন গঠনের জন্য কার্বনের বহিঃস্থ স্তরের দুইটি অরবিটাল এবং অসংকরিত থাকবে আর দুইটি অরবিটাল (2s এবং সংকরণ প্রক্রিয়ায় অংশ নেবে।
দেখা যাচ্ছে, যৌগের গঠনের ২টি বন্ধন ও ২টি বন্ধন বিদ্যমান। এতে কার্যকরী বন্ধনের সংখ্যা 2 হওয়ায় যৌগটির কেন্দ্রীয় কার্বন পরমাণুতে sp সংকরণ বিদ্যমান। অণুর আকৃতি সরলরৈখিক এবং বন্ধন কোণ 180° হয়।
উদ্দীপকের তথ্যমতে, (ii) নং যৌগটি , যাতে 4 জোড়া বিদ্যমান এবং (iii) নং যৌগটি , যাতে 2টি মুক্তজোড় ও 2টি বন্ধন জোড় ইলেকট্রন বিদ্যমান। নিচে ও এর বন্ধন কোণের তুলনা করা হলো-
অণুর বন্ধন কোণ: কার্বনের ইলেকট্রন বিন্যাস । বন্ধন গঠনকালে উত্তেজিত অবস্থায় এর একটি 2s ইলেকট্রন শূন্য অরবিটালে উন্নীত হলে কার্বনের ইলেকট্রন বিন্যাস, দাঁড়ায়, । এ অর্ধপূর্ণ অরবিটাল চারটি মিশ্রিত হয়ে সমতুল্য হাইব্রিড অরবিটাল গঠন করে। এরপর চারটি H পরমাণুর 1s অরবিটালের সাথে কার্বনের হাইব্রিড অরবিটালগুলোর অধিক্রমণের ফলে চতুস্তলকীয় মিথেন অণু গঠিত হয়। এ অণুর প্রতিটি ∠HCH এর পরিমাণ 109°28′।
অণুর বন্ধন কোণ: এর কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের সংকরণ প্রকারের। এ চারটি সংকর অরবিটালের দুটি অরবিটাল অণুস্থ দুটি H পরমাণুর অরবিটালের সাথে অধিক্রমিত হবে এবং অবশিষ্ট দুটি অরবিটালে অক্সিজেনের দুজোড়া নিঃসঙ্গ মুক্ত ইলেকট্রন অবস্থান করবে। ফলে অণুর আকৃতি চতুস্তলকীয় না হয়ে ইংরেজি V অক্ষরের অনুরূপ হবে এবং ∠HOH বন্ধন কোণ 109°28′ এর অনেক নিচে 104.5° হয়। এখানে লোনপেয়ার-লোনপেয়ার বিকর্ষণ ঘটে।
সুতরাং দেখা যাচ্ছে, এর বন্ধন কোণ 109.5° কিন্তু H₂O এর বন্ধন কোণ 104.5° অর্থাৎ এর বন্ধন কোণ বেশি বড়।