A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) Fe2++MnO4−+H+→Fe3++Mn2++H2O(ii) I2+S2O32−→S4O62−+I−(iii)…’ ঢাকা বোর্ড ২০১৯ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিমাণগত রসায়ন🔢 সৃজনশীল নং ১৬🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

(i) Fe2++MnO4−+H+→Fe3++Mn2++H2O

(ii) I2+S2O32−→S4O62−+I−

(iii) HCOOH+Na2CO3→HCOONa+H2O+CO2

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

শিল্প কারখানায় উৎপন্ন বর্জ্য পানি (Effluent) থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থকে অপসারণ করার প্রক্রিয়াকে ইটিপি বা ETP (Effluent Treatment Plant) বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বেটিংকৃত চামড়াকে H2SO4(1.5%)  এবং সাধারণ লবণ দ্বারা ক্রিয়া করানো হয়। এ প্রক্রিয়াকে পিকলিং বলা হয়। পিকলিং এসিডিফিকেশন প্রক্রিয়াটিতে pH মান 3.0−3.5 এ রাখা হয়। কোলাজেনের pH নিচে আনার উদ্দেশ্য হলো, যাতে করে খনিজ ট্যানিং এজেন্টের অন্তর্ভুক্তিকরণ সহজতর হয়। NaCl চামড়ার অভ্যন্তরে দ্রুত ঢুকে পড়ে এবং দ্রুত pH হ্রাসকরণের প্রভাবকে প্রশমন করে। অর্থাৎ ট্যানিং এর সময় NaCl যোগ করে চামড়ার দ্রবণের pH-মান নিয়ন্ত্রণ করা হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ: 

জারণ অর্ধবিক্রিয়া: Fe2+−e−→Fe3+....(1)

বিজারণ অর্ধবিক্রিয়া: MnO4−+5e−+8H+→Mn2++4H2O....(2) 

এ বিক্রিয়ায় Fe2+ হলো বিজারক এবং Mn হলো জারক। বিক্রিয়কে Fe এর চার্জ +2 এবং উৎপাদে +3। Fe2+ একটি ইলেকট্রন ত্যাগের ফলেই এর জারণ মান +2 থেকে +3 হয়েছে। যেহেতু ইলেকট্রন ত্যাগ করে বিজারক তাই Fe2+ এক্ষেত্রে বিজারক হিসাবে কাজ করেছে। আবার, বিক্রিয়কে Mn এর জারণ মান +7 এবং উৎপাদে +2। MnO4−5 টি ইলেকট্রন গ্রহণ করার ফলেই এর জারণ মান +7 থেকে +2 হয়েছে। যেহেতু জারক ইলেকট্রন গ্রহণ করে তাই MnO4−এক্ষেত্রে জারক হিসেবে কাজ করেছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (ii) ও (iii) নং বিক্রিয়াদ্বয় হলো: 

I2+S2O32−⟶S4O62−+I−HCOOH+Na2CO3⟶HCOONa+H2O+CO2 

বিক্রিয়াদ্বয় ভিন্ন ধরনের। প্রথম বিক্রিয়াটি আয়োডিমিতি এবং দ্বিতীয় বিক্রিয়াটি প্রশমন বিক্রিয়া।

আয়োডিমিতিতে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে বিভিন্ন বিজারক পদার্থ যেমন থায়োসালফেট, সালফাইট ইত্যাদির কোনো দ্রবণকে টাইট্রেট করে এসব বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়। আর প্রথম বিক্রিয়াটিতে I2 এর সাথে Na2 S2O3 এর বিক্রিয়ায় Na2 S2O3 এর পরিমাণ নির্ণয় করার দিকে ইঙ্গিত করা হয়েছে। তাই এটি আয়োডিমিতি।

আবার এসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করার বিক্রিয়াই হলো প্রশমন বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়াটিতে দুর্বল অম্ন HCOOH ও দুর্বল ক্ষার Na2CO3 পরস্পরের সাথে বিক্রিয়া করে HCOONa লবণ ও পানি উৎপন্ন করেছে। তাই এটি একটি প্রশমন বিক্রিয়া। আয়োডিমিতি মূলত জারণ-বিজারণ টাইট্রেশন বিক্রিয়া। 

এতে বিক্রিয়কসমূহের জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। যেমনটি প্রথম বিক্রিয়াটিতে ঘটেছে। এ বিক্রিয়ায় pH নির্দেশক কার্যকর নয় বরং স্টার্চ নির্দেশক কার্যকর। আবার দ্বিতীয় বিক্রিয়ায় pH নির্দেশক কার্যকর এবং এ বিক্রিয়ায় জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। সুতরাং বলা যায়, উদ্দীপকের (ii) ও (iii) নং বিক্রিয়াদ্বয় একই ধরনের নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) Fe2++MnO4−+H+→Fe3++Mn2++H2O(ii) I2+S2O32−→S4O62−+I−(iii)…’ ঢাকা বোর্ড ২০১৯ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”