(i)
(ii)
যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে।
শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে এর ভারী আবরণযুক্ত কার্বন দণ্ড ব্যবহার করা হয়। শুষ্ক কোষের অ্যানোডে Zn দণ্ড 2টি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় এবং ক্যাথোডে অবস্থিত অ্যানোডে উৎপন্ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। কারন দণ্ড অ্যানোডে উৎপন্ন ইলেকট্রন পরিবহন করে।
এ কারণে শুষ্ক কোষে ব্যবহার করা হয়।
উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি-
বা, (দর্শক আয়ন বাদে)
বিক্রিয়াটিতে Fe এর জারণ মান বিক্রিয়কে শূন্য (0) থেকে বৃদ্ধি পেয়ে উৎপাদে + 2 হয়েছে। এজন্য Fe এর জারণ ঘটেছে। অপরদিকে বিক্রিয়কে Cu এর জারণ মান +2 থেকে হ্রাস পেয়ে উৎপাদে শূন্য (0) হয়েছে। তাই Cu এর বিজারণ ঘটেছে।
জারণ বিক্রিয়া:
বিজারণ বিক্রিয়া:
________________________________________
জারণ-বিজারণ বিক্রিয়া:
দর্শক আয়ন যোগে:
সুতরাং বলা যায়, উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি জারণ-বিজারণ বিক্রিয়া।
উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি-
প্রদত্ত বিক্রিয়ার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো-
তাপমাত্রার প্রভাব: বিক্রিয়াটিতে ∆H এর মান ঋণাত্মক হওয়ায় এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া অর্থাৎ এক্ষেত্রে তাপ নির্গত হয়। সুতরাং, তাপমাত্রা বাড়ালে লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে। অর্থাৎ -এর উৎপাদন হ্রাস পাবে। আবার, তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ -এর উৎপাদন বেড়ে যাবে।
চাপের প্রভাব: লা-শাতেলিয়ারের নীতি অনুসারে, যে সকল উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ গ্যাসীয় এবং বিক্রিয়ায় আয়তনের পরিবর্তন ঘটে তাদের সাম্যাবস্থার উপর চাপের প্রভাব রয়েছে। বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোট মোল সংখ্যা (4) অপেক্ষা উৎপাদের মোট মোল সংখ্যা (2) কম। এক্ষেত্রে আয়তনের হ্রাসের মাধ্যমে বিক্রিয়াটি ঘটে। সুতরাং, চাপ বাড়ালে লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ -এর উৎপাদন বৃদ্ধি পাবে। আবার চাপ কমালে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে অর্থাৎ -এর উৎপাদন হ্রাস পাবে।
