A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i)FeS2⟶ A( s)+B…’ রাজশাহী বোর্ড ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ১২১🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

(i)FeS2⟶ A( s)+B (অধাতব মৌল)

(ii)B(s)+O2(g)⟶BO2(g)

(iii)BO2( g)+O2( g)⟶BO3( g)

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

নির্দিষ্ট তাপমাত্রায় কোনো অল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে তার উপাদান আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Kp  এর মান শূন্য হয় না। উক্তিটি ব্যাখ্যা করার জন্য নিচের উভমুখী সমীকরণটি বিবেচনা করা যায়।  

A+B⇋C+D 

ভরক্রিয়ার সূত্রানুসারে সাম্যধ্যবক, KP=PC×PDPA×PB 

যদি Kpএর মান শূন্য হতে হয় তবে PC ও PD  এর মধ্যে অন্ততপক্ষে একটিকে শূন্য হতে হবে। সেক্ষেত্রে পশ্চাৎমুখী বিক্রিয়া সম্পূর্ণ শেষ হতে হবে। যেহেতু উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী/পশ্চাৎমুখী বিক্রিয়া সম্পূর্ণ শেষ হয় না, সেহেতু সাম্যধুবক Kp এর মান শূন্য হতে পারে না। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি পূর্ণ করে পাই, 

3FeS2→ΔFe3 S4( A)( s)+S2( g)(B) 

সুতরাং, A যৌগটি ।Fe3 S4।Fe3 S4 যৌগটি প্যারাম্যাগনেটিক। নিচে তা ব্যাখ্যা করা হলো-
Fe3 S4 যৌগটি FeS ও Fe2 S3 এর মিশ্র যৌগ, যাতে Fe এর জারণ মান +2 ও +3 । Fe2+ ও Fe3+ আয়নের ইলেকট্রন বিন্যাস-

Fe2+(26)=1 s22 s22p63 s23p63 dxy23 dyz13 dzx13 dx2−y213 dz214 s0Fe3+(26)=1 s22 s22p63 s23p63 dxy13 dyz13 dzx13 dx2−y213 dz214 s0

দেখা যাচ্ছে, Fe2+ আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 4 ও Fe3+ আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 5 । পরমাণুর স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে জানা আছে, প্রতিটি ইলেকট্রন নিজের স্পিন গতির কারণে একটি অতি ক্ষুদ্র চুম্বকরূপে মৃদু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। একমুখী স্পিনের অযুগ্ম ইলেকট্রন ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক ( μ=Q×r ) সৃষ্টি করে এবং চৌম্বক ধর্ম প্রকাশ করে। Fe3 S4 যৌগের কেন্দ্রীয় Fe পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন থাকায় যৌগটি বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় । এজন্য যৌগ Fe2 S3 প্যারাচৌম্বকীয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, BO2 ও BO3 যৌগ দুটি যথাক্রমে SO2 ও SO3 । এদের মধ্যে SO3 এর জলীয় দ্রবণ অধিক অল্লীয় হবে। নিচে সমীকরণসহ ব্যাখ্যা করা হলো-
SO2 ও SO3 জলীয় দ্রবণে নিম্নরূপ বিক্রিয়া করে-
SO2+H2O⟶H2SO3 (সালফিউরাস এসিড)
SO3+H2O⟶H2SO4 (সালফিউরিক এসিড)
দেখা যাচ্ছে, SO2 ও SO3 জলীয় দ্রবণে H2SO3 ও H2SO4 তৈরি করে। আমরা জানি, অক্সি এসিডগুলোর কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বৃদ্ধির সাথে এসিডের তীব্রতা বৃদ্ধি পায়। যে অক্সি এসিডের জারণ মান বেশি তার তীব্রতা বেশি তথা শক্তিমাত্রা বেশি। H2SO3 এসিডের কেন্দ্রীয় S পরমাণুর জারণ মান +4 এবং H2SO4 এসিডের কেন্দ্রীয় S পরমাণুর জারণ মান +6। H2SO3 অপেক্ষা H2SO4. এর কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি হওয়ায় H2SO4 এসিড H2SO3 এসিড অপেক্ষা অধিক অল্লীয়। সুতরাং, SO3 যৌগের জলীয় দ্রবণ অধিক জম্মীয় হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i)FeS2⟶ A( s)+B…’ রাজশাহী বোর্ড ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”