A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) H- পরমাণুর…’ কুমিল্লা বোর্ড ২০২১ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৩১🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

(i) H– পরমাণুর পারমাণবিক বর্ণালী:

(ii) X3+→ (n−1) d5;n=4

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোন মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেকে একটি করে এক মোল ইলেক্ট্রনের সাথে যুক্ত হয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন মোল একক ঋণাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে সেই মৌলের ইলেকট্রন আসক্তি বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা অনেক। ভিনেগার অম্লীয় দ্রবণ যা খাদ্যের pH মান কমিয়ে দেয়। ফলে ব্যাকটেরিয়ার জন্মতে বা বংশবিস্তার করতে পারে না। ভিনেগারে ইথানোয়িক এসিড 5% থাকলে এর pH2.6 হয় যা ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য যথেষ্ট।ভিনেগার খাদ্যের পানিতে মিশে সুষম ঘনমাত্রা বজায় রাখে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,
উদ্দীপকের চিত্রানুসারে, B সিরিজে ইলেকট্রনটি বিভিন্ন উচ্চতর শক্তিস্তর হতে ২য় শক্তিস্তরে ফিরে আসে। এটি মূলত হাইড্রোজেনের বামার সিরিজ।
অতএব, নিম্ন শক্তিস্তর, n1=2
তরঙ্গদৈর্ঘ্য, λ=486 nm=486×10−9 m
রিডবার্গ ধ্রুবক, RH=1.09678×107 m−1

ধরি,
উচ্চ শক্তিস্তর, n2=?

আমরা জানি,

1λ=RH(1n12−1n22)

বা, 1486×10−9=1.09678×107(122−1n22) [মান বসিয়ে]

বা, 2057613.17=1.09678×107(0.25−1n22)

বা, 2057613.171.09678×107=0.25−1n22

বা, 0.1876=0.25−1n22

বা, 1n22=0.25−0.1876

বা, 1n22=0.0624

বা, n22=10.0624

বা, n22=16.02≈16

বা, n2=4

∴ ইলেকট্রনটি ৪র্থ শক্তিস্তর (n=4) হতে ২য় শক্তিস্তরে ফিরে আসলো।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মৌল শনাক্তকরণ:
দেওয়া আছে,
X3+ আয়নের ইলেকট্রন বিন্যাস: 1s22s22p63s23p63d5
এখানে X3+ আয়নে মোট ইলেকট্রন সংখ্যা = 2+2+6+2+6+5=23 টি।
অতএব, নিরপেক্ষ X মৌলের মোট ইলেকট্রন সংখ্যা = 23+3=26 টি।
আমরা জানি, ২৬ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো আয়রন (Fe)।

Fe(26) এর স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস: 1s22s22p63s23p63d64s2
মৌলটির সর্বশেষ শক্তিস্তরটি হলো ৪র্থ শক্তিস্তর (4s অরবিটাল), যেখানে ২টি ইলেকট্রন বিদ্যমান।

পলির বর্জন নীতির গাণিতিক ব্যাখ্যা:
পলির বর্জন নীতি অনুযায়ী, একই পরমাণুর যেকোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না।
Fe এর সর্বশেষ শক্তিস্তরে (4s2) থাকা দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান নিচে নির্ণয় করা হলো:

১ম ইলেকট্রনের ক্ষেত্রে:
প্রধান কোয়ান্টাম সংখ্যা, n=4
সহকারী কোয়ান্টাম সংখ্যা, l=0 (s অরবিটালের জন্য)
ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, m=0
স্পিন কোয়ান্টাম সংখ্যা, s=+12

২য় ইলেকট্রনের ক্ষেত্রে:
প্রধান কোয়ান্টাম সংখ্যা, n=4
সহকারী কোয়ান্টাম সংখ্যা, l=0
ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, m=0
স্পিন কোয়ান্টাম সংখ্যা, s=−12

সিদ্ধান্ত:
উপরের হিসাব হতে দেখা যাচ্ছে, 4s অরবিটালের ইলেকট্রন দুটির প্রথম তিনটি কোয়ান্টাম সংখ্যার (n,l,m) মান হুবহু একই হলেও চতুর্থ বা স্পিন কোয়ান্টাম সংখ্যার (s) মান ভিন্ন। একটি ঘড়ির কাঁটার দিকে হলে অপরটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে।
সুতরাং, গাণিতিকভাবে প্রমাণিত হলো যে, উদ্দীপকের X (অর্থাৎ Fe) মৌলটির সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রনদ্বয় পলির বর্জন নীতিটি যথাযথভাবে মেনে চলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) H- পরমাণুর…’ কুমিল্লা বোর্ড ২০২১ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”