A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) HgCl2+Hg⟶Hg2Cl2(ii) AlCl3+3H2O⟶′X′+3HCl(aq)(iii)…’ রাজশাহী বোর্ড ২০২৩ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১০🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) HgCl2+HgHg2Cl2

(ii) AlCl3+3H2OX+3HCl(aq)

(iii) CaCl2+6H2OY

উত্তর:

নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চলে আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রনমেঘের সর্বাধিক প্রাপ্তির সম্ভাবনা থাকে তাকে অরবিটাল বলে।

উত্তর:

ফরমালডিহাইড (মিথান্যাল) এর 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। মিথান্যাল এর সংকেত H-CHO। যে জৈব যৌগে অ্যালডিহাইড মূলক (-CHO) বিদ্যমান থাকে তাকে অ্যালডিহাইড বলে। যেহেতু ফরমালিনের মূল উপাদান মিথান্যাল এবং এতে অ্যালডিহাইড মূলক (-CHO) উপস্থিত, তাই ফরমালিন একটি অ্যালডিহাইড।

উত্তর:

উদ্দীপকের (i) নং বিক্রিয়ায় জারণ-বিজার ঘটেছে।

বিক্রিয়াটি হলো : HgCl2+HgHg2Cl2

বিক্রিয়াটিকে আয়নিত করে পাই,

উক্ত বিক্রিয়ায় Hg একটি eত্যাগ করে Hg+-এ পরিণত হয়। ফলে Hg এর জারণ ঘটে।

অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া : HgeHg+

আবার, উক্ত বিক্রিয়ায় HgCl2 যৌগে Hg একটি ইলেকট্রন গ্রহণ করে, Hg2+ - এ পরিণত হয়। ফলে HgCl2 এর বিজারণ ঘটে।

অর্থাৎ বিজারণ অর্ধ বিক্রিযায় : HgCl2+eHg++2Cl

আমরা জানি, দুটি বিক্রিয়কের মধ্যে ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে যে বিক্রিয়া সংঘটিত হয় তাকে বেড়ক্স বা জারণ-বিজারণ বিক্রিয়া বলে।

অতএব, উদ্দীপকের (i) নং বিক্রিয়ায় e এর আদান-প্রদান ঘটেছে। তাই বলা যায়, উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া।

উত্তর:

উদ্দীপকের (ii) নং ও (iii) নং বিক্রিয়াকে সম্পূর্ণ করে পাই,

উপরিউক্ত দুটি বিক্রিয়া পানির উপস্থিতিতে সংঘটিত হলেও এদের বিক্রিয়ার ধরন ভিন্ন। এদের একটি আর্দ্রবিশ্লেষণ অন্যটি পানিযোজন প্রকৃতির।

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি আর্দ্রবিশ্লেষণ প্রকৃতির। এ বিক্রিয়ায় ইলেকট্রনের কোনো স্থানান্তর ঘটে না। বিক্রিয়াটিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন হয়েছে। এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম আয়ন (Al3+) পানির হাইড্রক্সিল (OH) আয়নের সাথে এবং ক্লোরাইড আয়ন (Cl)পানির হাইড্রোজেন আয়ন (H+)এর সাথে যুক্ত হয়। বিক্রিয়ায় উৎপন্ন Al(OH)3 পানিতে অদ্রবণীয় হওয়ায় পাত্রের তলদেশে জমা হয়।

আবার (iii) নং বিক্রিয়াটি পানিযোজন প্রকৃতির বিক্রিয়া। এ বিক্রিয়ায় আয়নিক যৌগ CaCl2,6 অণু পানির সাথে যুক্ত হয়ে কেলাস গঠন করে। এ বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার অনুরূপ তবে এতে সংযোজন বিক্রিয়ার ন্যায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে না ।

তাই উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের উভয় বিক্রিয়া পানির উপস্থিতিতে সংঘটিত হলেও বিক্রিয়ার ধরন ভিন্ন ।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) HgCl2+Hg⟶Hg2Cl2(ii) AlCl3+3H2O⟶′X′+3HCl(aq)(iii)…’ রাজশাহী বোর্ড ২০২৩ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)”