A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) ইথাইন(ii) ইথ্রিন(iii)…’ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২০২৬ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ৩৩🏢 প্রতিষ্ঠান: ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) ইথাইন
(ii) ইথ্রিন
(iii) প্রোপান্যাল

উত্তর:

অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন (H) পরমাণু অপসারণ করলে, যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে।

উত্তর:

অ্যালকেনসমূহ কার্বন-কার্বন ও কার্বন-হাইড্রোজেন শক্তিশালী একক সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত। তাই এ যৌগসমূহ সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এজন্য এদের প্যারাফিন বলে। কিন্তু অ্যালকিন অণুতে কার্বন-কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। যার প্রথমটি শক্তিশালী হলেও দ্বিতীয় বন্ধনটি খুবই দুর্বল। ফলে অ্যালকিন অণুসমূহ রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় হয়। অর্থাৎ অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয়।

উত্তর:

উদ্দীপকের (iii) নং যৌগটি প্রোপান্যাল ( CH3CH2CHO) এবং (ii) নং যৌগটি ইথিন (CH2=CH2)
প্রোপান্যাল থেকে ইথিন প্রস্তুতি সমীকরণসহ নিচে লেখা হলো-

CH3CH2CHO (M) থেকে CH2=CH2 (J) যৌগ প্রস্তুতি : 

শক্তিশালী জারক (K2Cr2O7+H2SO4) এর উপস্থিতিতে প্রোপান্যাল জারিত হয়ে প্রোপানোয়িক এসিড তৈরি করে।

প্রোপানোয়িক এসিড (CH3CH2COOH) কে প্রথমে কস্টিক সোডা ( NaOH ) এর সাথে বিক্রিয়া করিয়ে সোডিয়াম প্রোপানোয়েট (CH3CH2COONa) যৌগে পরিণত করা হয়।

বিক্রিয়া :CH3CH2COOH+NaOHCH3CH2COONa+H2O উৎপন্ন CH3CH2COONa সোডালাইম ( NaOH.CaO ) এর সাথে বিক্রিয়া করে ইথেন (CH3CH3) তৈরি করে ।

অতঃপর উৎপন্ন ইথেন (CH3CH3) মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে প্রথমে ইথাইল ব্রোমাইড (CH3CH2Br), পরে প্রাপ্ত যৌগকে অ্যালকোহলীয় কর্স্টিক সোডা যৌগের সাথে বিক্রিয়া করলে ইথিন (CH2=CH2) পাওয়া যায়।

সুতরাং দেখা যাচ্ছে, M যৌগ তথা প্রোপান্যাল থেকে ইথিন (CH2=CH2) যৌগ প্রস্তুত করা সম্ভব।

উত্তর:

উদ্দীপকের (i) নং যৌগটি ইথাইন (CH CH ) এবং (ii) নং যৌগটি ইথিন (CH2=CH2) । ইথাইন থেকে ইথান্যাল এবং ইথিন থেকে ইথানল প্রস্তুতি সমীকরণসহ লেখা হলো-
ইথাইন থেকে ইথান্যাল প্রস্তুতি :
80C তাপমাত্রায় ইথাইন এর মধ্যে 20% সালফিউরিক এসিড এবং 2% মারকিউরিক সালফেট দ্রবণ যোগ করলে ইথান্যাল তথা অ্যালডিহাইড উৎপন্ন হয় ।

ইথিন থেকে ইথানল প্রস্তুতি :
ফসফরিক এসিড (H3PO4) প্রভাবকের উপস্থিতিতে ইথিন পানির বাষ্পের সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে।

13 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) ইথাইন(ii) ইথ্রিন(iii)…’ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২০২৬ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”