A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) কঠিন ক্যালসিয়াম…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: চট্টগ্রাম বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) কঠিন ক্যালসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করা হলো।

(ii) একটি জৈব এসিড বিশ্লেষণ করে 36.36% অক্সিজেন ও 9.09% হাইড্রোজেন পাওয়া গেল।

উত্তর:

এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে।

উত্তর:

যেহেতু অধাতুসমূহের সর্বশেষ শক্তিস্তরে অষ্টক অপেক্ষা 1, 2 বা 3টি ইলেকট্রন কম থাকে সেহেতু এরা প্রয়োজনীয় ইলেকট্রন গ্রহণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হয়। আবার, অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণের ফলে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যার চেয়ে ইলেকট্রন সংখ্যা বেশি হয়। ফলে সামগ্রিকভাবে অধাতুর পরমাণুসমূহ ঋণাত্মক আধানবিশিষ্ট হয়। আর এভাবেই অধাতুর অ্যানায়ন গঠিত হয় এবং ঋণাত্মক আধান বিশিষ্ট অধাতব পরমাণুকেই অ্যানায়ন বলে।

উত্তর:

উদ্দীপকের (ii) নং জৈব এসিডে,

অক্সিজেনের পরিমাণ = 36.36%

হাইড্রোজেনের " = 9.09%

কার্বনের পরিমাণ হবে ={100(36.36+9.09)}%

=(10045.45)%=54.55%

মৌলগুলোর শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই,

mathrmO=36.3616=2.27

H=9.091=9.09

C=54.5512=4.55

এভাবে প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে হতে ক্ষুদ্রতম ভাগ ফল (2.27) দ্বারা প্রতিটি ভাগফলকে ভাগ করে পাই,

O=2.272.27=1

H=9.092.27=4

C=4.552.27=2

সুতরাং জৈব এসিডের স্থূল সংকেত =C2H4O.

উত্তর:

কঠিন ক্যালসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে নিম্নোক্ত বিক্রিয়াটি ঘটে।

উপরিউক্ত বিক্রিয়ায় যৌগিক গ্যাস হলো NO2

184gmNO2 গ্যাস পেতে বিক্রিয়ক প্রয়োজন 164gmCa(NO3)2

1gmNO2 গ্যাস পেতে বিক্রিয়ক প্রয়োজন 163184gmCa(NO3)2

57.5gmNO2 গ্যাস পেতে বিক্রিয়ক প্রয়োজন 163×57.5184gmCa(NO3)2=51.25gmCa(NO3)2

অর্থাৎ, 51.25gmCa(NO3)2 হতে 57.5gmNO2 গ্যাস পাওয়া যাবে।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) কঠিন ক্যালসিয়াম…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)”