| ㅤ | A. Nayan10 Oct 2026 (3 weeks ago) |
সৃজনশীলঃ ‘(i) MN2 এর…’ ২০১৮ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

(i) MN2 এর দ্রাব্যতা 0.0002 mol L–1
(ii) MY2 এর Ksp = 1.85
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
সমযোজী বন্ধন সৃষ্টির সময় যখন দুটি পরমানুর যোজ্যতা স্তরের দুটি অরবিটালের পরস্পরের সাথে সামনাসামনিভাবে আধিক্রমণ ঘটে তখন উৎপন্ন বন্ধনকে সিগমা (σ) বন্ধন বলে।
ধাতুর যেসব অক্সাইড পৃথকভাবে এসিড ও ক্ষারকের সাথে বিক্রিয়া করে প্রতিক্ষেত্রে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভয়ধর্মী অক্সাইড বলে।
Al2O3 একটি উভয়ধর্মী অক্সাইড ।কারণ এটি ক্ষারক রূপে HCl এসিডের সাথে এবং এসিড রূপে গাঢ় NaOH এর সাথে বিক্রিয়া করে।
তাই Al2O3 কে উভধর্মী অক্সাইড বলা হয়।
উদ্দীপকের A পাত্রের লবণটি MN2 । MN2 লবণটি নিম্নরুপে বিয়োজিত হয়-
MN2(s) ⇌ M2+(aq) + 2N(aq) s s 2s
এখানে s হলো MN2 দ্রাব্যতা = 0.002 mol L-1
সুতরাং MN2 লবণটির দ্রাব্যতার গুনফল,
সুতরাং পাত্রের লবণটির দ্রাব্যতার গুনফল 3.2´10-11 mol3 L-3।
উদ্দীপকের C পাত্রের MY2 এর অধঃক্ষেপ পড়বে কিনা তা নিচে গাণিতিকভাবে বিশ্লেষন করা হলো-
উদ্দীপকের C পাত্রের নিম্নরূপ বিক্রিয়া ঘটে –
MN2 + 2XY MY2 + 2XN
এখন, পাত্র A তে M2+ আয়নের ঘনমাত্রা = 5 X10-5M
∴ পাত্র C তে M2+ আয়নের আয়তন = 15 mL
সুতরাং C পাত্রে আয়নের ঘনমাত্রা হবে-
আবার, B পাত্রতে Y- আয়নের ঘনমাত্রা = 0.1M
∴ পাত্র B তে Y- আয়নের আয়তন = 10 mL
সুতরাং C পাত্রে Y- আয়নের ঘনমাত্রা
সুতরাং MY2 লবণের আয়নিক গুনফল,
দেওয়া আছে,
MY2 এর KSp = 1.85 10-8 mol3 L-3
MY2 লবণের Kip > Ksp। সেহেতু C পাত্র MY2 এর অধঃক্ষেপ পড়বে।