| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘(i) MN5( g)⇌MN3(…’ রাজশাহী ক্যাডেট কলেজ ২০২৬ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

(i)
(ii)
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি প্রতিটি বিক্রিয়কের ঘনমাত্রা 1 mol/L হয় তাহলে বিক্রিয়াটির হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে।
পর্যায় সারণির একটি নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায় এবং পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পায়। ফলে নিউক্লিয়াস থেকে বহিঃস্থ শক্তিস্তরের দূরত্ব কমে যায় এবং নিউক্লিয়াসের দিকে ইলেকট্রন আকর্ষণের ক্ষমতা বেড়ে যায়। এ জন্য তড়িৎ ঋণাত্মকতার মানও ক্রমান্বয়ে বাড়তে থাকে। পর্যায় সারণির ২য় পর্যায়ের সর্বডানে অবস্থিত গ্রুপ 17 এর সবচেয়ে উপরে স্থান প্রাপ্ত মৌল হলো F। তাই সমযোজী যৌগ অণুতে শেয়ারকৃত ইলেকট্রনের উপর ফ্লোরিনের নিউক্লিয়াসের আকর্ষণ সবচেয়ে বেশি হয়। অর্থাৎ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক হয়।
উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি-
দেওয়া আছে,
জানা আছে, বিক্রিয়ার,
সুতরাং (i) নং বিক্রিয়ার এর মান ।
উদ্দীপকের বিক্রিয়া দুটি যথাক্রমে-
(i)
(ii)
সুতরাং (i) নং বিক্রিয়াটি তাপহারী এবং (ii) নং বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া। বিক্রিয়া দুটির সাম্যাবস্থার উপর ক্রিয়াশীল নিয়ামকগুলোর প্রভাব কার্যকর। নিচে তা বিশ্লেষণ করা হলো-
তাপমাত্রার প্রভাব: (i) নং বিক্রিয়াটি তাপহারী হওয়ায় অধিক তাপমাত্রায় সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ বৃদ্ধি করে। কম তাপমাত্রায় উৎপাদের পরিমাণ হ্রাস পায়। (ii) নং বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া হওয়ায় কম তাপমাত্রায় বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ AB3 এর পরিমাণ বৃদ্ধি 'করে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে উৎপাদ হ্রাস পায়।
চাপের প্রভাব : (i) নং বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা। এবং উৎপাদের মোল সংখ্যা 2। কাজেই কম চাপে এ বিক্রিয়ায় উৎপাদ ভালো হবে। (ii) নং বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা 4 ও উৎপাদের মোল সংখ্যা 2। কাজেই এ বিক্রিয়ায় অধিক চাপে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করে।
ঘনমাত্রার প্রভাব: বিক্রিয়া দুটিতে কিছু পরিমাণ বিক্রিয়ক যোগ করলে
বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। ফলে সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। আবার বিক্রিয়া দুটি উভমুখী হওয়ায় উৎপাদ উৎপন্ন হওয়ার সাথে সাথে বিক্রিয়া স্থান থেকে সরিয়ে নিতে হবে, নয়তো বিপরীত বিক্রিয়ার মাধ্যমে উৎপাদের পরিমাণ হ্রাস ঘটবে।