A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) NH4Cl+CaO→A(g)+CaCl2+H2O Fe2++A(g)→B…’ ২০২৬ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ১৫২📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

(i) NH4Cl+CaO→A(g)+CaCl2+H2O 

Fe2++A(g)→B (জটিল যৌগ) 

(ii) X মৌলটি পর্যায় সারণির গ্রুপ-14 তৃতীয় পর্যায়ে অবস্থিত। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

হেক্সাসায়ানোফেরেট (II) আয়নের সংকেত হলো- [Fe(CN)6]4− 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

p - p অরবিটালের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে সিগমা (σ) বন্ধন গঠিত হয়। 

এই মুখোমুখি অধিক্রমণের ফলে ইলেকট্রন মেঘের ঘনত্ব নিউক্লিয়াসের মাঝখানে সর্বাধিক ঘনীভূত হয়, ফলে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বল বেশি হয় এবং বন্ধন শক্তিশালী হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

X মৌলটি তৃতীয় পর্যায়ের গ্রুপ-14 এর মৌল। অতএব X হলো Si । মৌলটির টেট্রাক্লোরাইড অর্থাৎ SiCl4 আদ্রবিশ্লেষিত হয় ।

 

উদ্দীপকের তথ্যমতে, A ও B যৌগদ্বয় Si ও Cl । তাহলে AB4 যৌগটি SiCl4 । নিচে SiCl4 যৌগের আর্দ্র-বিশ্লেষণের কারণ ব্যাখ্যা করা হলোসিলিকন (Si) পরমাণুর বহিঃস্থ ফাঁকা 3d অরবিটাল থাকায় পানিতে SiCl4 দ্রবীভূত হলে সিলিকন পরমাণুর অষ্টক সম্প্রসারণ ঘটে এবং ফাঁকা d- অরবিটালে পানির অক্সিজেন পরমাণুর ইলেকট্রন যুগল স্থান গ্রহণ করে। এ ইলেকট্রন যুগল দ্বারা সিলিকনের সঙ্গে অক্সিজেনের সন্নিবেশ বন্ধন গঠিত হয়।

এভাবে সৃষ্ট সন্নিবেশ বন্ধনের অক্ষ বরাবর ইলেকট্রন আকৃষ্ট হওয়ায় পানির অণুর O - H বন্ধন দুর্বল হয়ে বিয়োজিত হয় এবং H+ আয়ন পরিত্যক্ত হয়। একই সঙ্গে সন্নিবেশ বন্ধন গঠন একটি উচ্চ তাপোৎপাদী প্রক্রিয়া হওয়ায় উদগীরিত তাপের প্রভাবে Si-Cl বন্ধন ভেঙে Cl−আয়ন সৃষ্টি হয়। ফলে Si−Cl এর স্থলে Si−OH বন্ধন গঠিত হয়। এভাবে এক এক করে SiCl4 এর চারটি Si−Cl বন্ধন ভেঙে চারটি Si - OH বন্ধন গঠন করে Si (OH)4 উৎপন্ন করে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়া পূর্ণ করে পাই, 

B-এর গঠন ও চৌম্বক ধর্ম নিম্নে বিশ্লেষণ করা হলো : [Fe(NH3)6]2+ জটিল আয়নের গঠনাকৃতি : 

[Fe(NH3)6]2+ এর সংকরণ d2sp3 এবং আকৃতি অষ্টতলকীয়। [Fe(NH3)6]2+ এ কোন অযুগ্ম ইলেকট্রন না থাকায় এটি ডায়াচৌম্বক ধর্ম প্রদর্শন করবে। 

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) NH4Cl+CaO→A(g)+CaCl2+H2O Fe2++A(g)→B…’ ২০২৬ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”