A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘i. ns2 np3…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৯৩🏢 প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

i. ns2  np3 যেখানে n=2
ii. ns2  np4যেখানে n=2
iii. ns2  np4 যেখানে n=3

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিক্রিয়া কালে কোন পরমাণুর যোজ্যতা স্তরের বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে পড়ে সম শক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে সংকরীকরণ বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেসব d-ব্লক মৌল এর সুস্থিত ক্যাটায়ন এর d-আরবিটালে আংশিকভাবে পুর্ণ (d1-9) ইলেকট্রন বিন্যাস থাকে তাদের অবস্থানর মৌল বলে । যেসব d-ব্লক  মৌলের আয়নে d-অরবিটাল পূর্ণ d10 অথবা খালি থাকে তারা পরিবর্তনশীল জারণ অবস্থা, রঙিন আয়ন ইত্যাদি প্রদর্শন করতে পারে না। ফলে এরা  d-ব্লক মৌল হলেও অবস্থান্তর নয়।

যেমনঃ Sc(21) ও Zn(30) d-ব্লক মৌল, কিন্তু এদের সুস্থিত আয়নে d-অরবিটাল আংশিক পূর্ণ থাকেনা।

Sc3+(21)→1s22s22p63s23p63d0Zn2+→1s22s22p63s23p63d10

Sc ও Zn d-ব্লক হলেও অবস্থান্তর মৌল নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (i) মৌলের ইলেকট্রন বিন্যাসঃ

1s2 2s2 2p3 , n=2

অর্থাৎ, মৌলটি হলো নাইট্রোজেন। নাইট্রোজেন হাইড্রাইড হলো অ্যামোনিয়া (NH3), N(7) পরমাণুর ইলেকট্রন বিন্যাস। 

N=1s22s22px12py12pz1

যোজ্যতা স্তরে (২য় কক্ষপথে) ১টি মুক্তজোড় ইলেকট্রন (s অরবিটাল) সহ p অরবিটালে ৩টি বিজোড় ইলেকট্রন থাকে। এই ১টি s এ ৩টি p অরবিটাল সংকরায়নে অংশ নিয়ে সমশক্তিসম্পন্ন ৪টি অরবিটাল sp3 গঠন করে।

S অরবিটালে থাকা মুক্তজোড় ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নেয় না। অপর ৩টি সংকর অরবিটালে একটি করে H পরমাণুর 1s1 অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমন দ্বারা তিনটি N-H সিগমা  (σ) বন্ধন সৃষ্টি করে এবং এভাবে NH3 অণু সৃষ্টি হয়। NH3অণুতে মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধনজোড় ইলেকট্রনের কারণে ∠HNH এর মান 109.5° থেকে কমে 107° হয়। অ্যামোনিয়া অণুর গঠন একটি ত্রিকোণাকার পিরামিডের ন্যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (ii) নং মৌলটি হলো অক্সিজেন (O) ও (iii) মৌলটি হলো সালফার (S)। এদের ইলেকট্রেন বিন্যাসঃ

O(8)→1s22s22p4,n=2
S(16)→1s22s22p63s23p4,n=3

O এবং S এর হাইড্রাইড যথাক্রমে H2O এবং H2S। বাস্তবে H2O তরল কিন্তু H2S গ্যাস। অর্থাৎ এদের ভৌত অবস্থা একই নয়। H2O  অণুতে H- বন্ধন ঘটে আকর্ষণ বল রূপে এইচ বন্ধন ও ভ্যানডারওয়ালস বলের মধ্যে পার্থক্য থাকায় উভয় যৌগের ভৌত অবস্থা ভিন্ন হয়। পানি (H2O) পোলার অণু হলেও H2S অপোলার। কারণ O ও H এর তড়িৎ ঋনাত্বকতার পার্থক্য (3.5-2.1)=1.4 যা সমযোজী পোলার অণুর শর্ত পূরণ করে। অপরদিকে  S ও H এর ঋনাত্বকতার পার্থক্য (2.5-2.1)=0.4  যা অপোলার সমযোজী অণুর  শর্ত পূরণ করে।  অপোলার H2S অণুতে H-বন্ধন অসম্ভব।  হাইড্রোজেন বন্ধন উপস্থিত থাকার ফলে H2O অণুসমূহে পরস্পরকে আকৃষ্ট করে সংবদ্ধ বা গুচ্ছ অণু (H2O)n আকারে রাখে। ফলে H2O তরল হয়। অপরদিকে H2S  পৃথক একক অণুরূপে  গ্যাসীয় অবস্থায় থাকে। এদের মধ্যে দুর্বল ভ্যানডারওয়ালস বল থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘i. ns2 np3…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”