(i) অ্যামোনিয়া + পানি + আইসোপ্রোপাইল অ্যালকোহল
(ii) লরাইল অ্যালকোহল + এসিড
(iii) Q + ক্ষার
অধিক চাপে 100°C হতে 374°C তাপমাত্রার মধ্যবর্তী যেকোনো তাপমাত্রাকে সুপার হিটেড ওয়াটার বলে।
ধাতব পরমাণুসমূহের সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন সাধারণত দুর্বলভাবে নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে। ধাতব খণ্ডের এ ইলেকট্রনসমূহ পরমাণুর কক্ষপথ হতে বের হয়ে মুক্তভাবে সমগ্র ধাতব খণ্ডে চলাচল করে। এই বিমুক্ত ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকে না বরং সমগ্র ধাতব খণ্ডে মুক্তভাবে চলাচল করে। এরূপ অবস্থায় ধাতব খণ্ডের একপ্রান্তে তাপ দিলে মুক্ত ইলেকট্রনগুলোর মাধ্যমে একস্থান হতে অন্যস্থানে তাপ পরিবাহিত হয়। আর এ কারণেই ধাত তাপ ও বিদ্যুৎ সুরিবাহী হয়।
উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই,
অ্যামোনিয়া + পানি + আইসো প্রোপইল অ্যালকোহল গ্লাস ক্লিনার (P)
উপরিউক্ত বিক্রিয়া হতে প্রাপ্ত গ্লাস ক্লিনার (P) যৌগটি পরিষ্কারক হিসেবে ক্রিয়া করে নিম্নে তা বর্ণনা করা হলো:
গ্লাস পরিষ্কার করার জন্য যে পরিষ্কারক দ্রব্য ব্যবহার করা হয় তাকে গ্লাস ক্লিনার বলে।
গ্লাস ক্লিনারকে যখন কাচের গায়ে দেওয়া হয় তখন NH4OH কাচের তেল, চর্বি বা গ্রিজের সাথে বিক্রিয়া করে তেল বা চর্বি বা গ্রিজকে কাচ থেকে অপসারণ করে। যদি কাদের গায়ে কোনো জৈব পদার্থ লেগে থাকে তবে আইসো-প্রোপাইল অ্যালকোহল সেই জৈব পদার্থকে দ্রবীভূত করে জৈব পদার্থকে কাচ থেকে অপসারিত করে। গ্লাস ক্লিনার দিয়ে যখন কাচ পরিষ্কার করা হয় তখন নাকে ও মুখে মাস্ক করে নিতে হয়। কারণ গ্লাস ক্লিনারের মধ্যে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে তা মুখে যেতে পারে।
অতএব, P যৌগ অর্থাৎ গ্লাস ক্লিনার, কাচ পরিষ্কারক হিসেবে বিক্রিয়া করে।
উদ্দীপকের (ii) নং ও (iii) নং বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই,
উপরিউক্তি বিক্রিয়ার R যৌগ অর্থাৎ ডিটারজেন্ট কাপড় পরিষ্কারে সাবানের চেয়ে অধিকতর উপযোগী। নিম্নে তা বিশ্লেষণ করা হলো:
সাবান ও ডিটারজেন্টের দু'টি অংশ রয়েছে, একটি অপোলার এবং অপরটি পোলার। অপোলার অংশকে লেজ (Tail) এবং পোলার অংশকে মাথা (Head) বলা হয়।
সাবান বা ডিটারজেন্টের পোলার প্রান্ত পানিতে মিশে থাকে আর অপোলার প্রান্ত পানি বিকর্ষী হওয়ায় পানির উপরিভাগে ভেসে থাকে। কোনো ময়লার সংস্পর্শে (তেল, গ্রিজ) সাবান বা ডিটারজেন্ট কণা আসলে এদের লেজগুলো ময়লার মধ্যে প্রবিষ্ট হয় আবার তাদের মাথা পানিতে অবস্থান করে। লেজ এবং মাথার বিপরীতমুখী আচরণের কারণে ময়লার দাগগুলো ইমালসনে পরিণত হয়ে লেগে থাকা পৃষ্ঠতল হতে আলাদা হয়ে পড়ে। এভাবেই সাবান বা ডিটারজেন্ট ময়লা পরিষ্কার করে।
কিন্তু সাবান ও ডিটারজেন্টের মধ্যে সাবান অপেক্ষা ডিটারজেন্ট উত্তম পরিষ্কারক। কারণ-
i. খর পানিতেও ডিটারজেন্ট সমান কার্যকরী যেখানে খর পানিতে সাবানের পরিষ্কারকরণ কৌশল বাধাপ্রাপ্ত হয়। খর পানিতে সাবান ও আয়নের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের কার্বক্সিলেটের তলানি তৈরি করে, যা ফেনা তৈরিতে বাধা তৈরি করে ফলে সাবানের অপচয় ঘটে।
কিন্তু ডিটারজেন্ট সাবানের ন্যায় অনুরূপ ক্রিয়া না করায় ডিটারজেন্টের কোনো অপচয় ঘটে না। তাই খর পানিতে সাবান অপেক্ষা ডিটারজেন্ট উত্তম পরিষ্কারক।
ii. ঠান্ডা পানিতে ডিটারজেন্ট অপেক্ষা সাবান কম কার্যকারিতা প্রদর্শন করে। অর্থাৎ সাবানের চেয়ে ডিটারজেন্ট উত্তম পরিষ্কারক।
