(i)
(ii)
লা-শাতেলিয়ার নীতিটি হচ্ছে- "কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।”
আর্দ্র-বিশ্লেষণ ও পানিযোজন বিক্রিয়ার মধ্যে ২টি পার্থক্য নিম্নরূপ:
উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া। নিচে তা প্রমাণ করা হলো-
উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি-
দর্শক আয়ন বাদে সমীকরণটি
দেখা যাচ্ছে, এর জারণ মান +2 থেকে বৃদ্ধি পেয়ে উৎপাদ যৌগে +4 হয়েছে। কাজেই Pb এর জারণ মান বৃদ্ধি পাওয়ায় এর জারণ ঘটেছে। আবার আয়নের জারণ মান বিক্রিয়ক +3 থেকে হ্রাস পেয়ে উৎপাদ যৌগে +2 হয়েছে। আয়নের জারণ মান হ্রাস পাওয়ায় এর বিজারণ ঘটে।
দেখা যাচ্ছে, বিক্রিয়াটিতে জারণ মানের হ্রাস-বৃদ্ধি ঘটেছে অর্থাৎ, e এর আদান-প্রদান ঘটেছে।
কাজেই উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া।
উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি-
উপরিউক্ত বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো-
তাপের প্রভাব : এ বিক্রিয়ার ∆H মান ধনাত্মক হওয়ায় বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। লা-শাতেলিয়ার নীতি অনুসারে, এ বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়ার সাম্য বামদিক থেকে ডানদিকে সরে যাবে অর্থাৎ N₂ও O₂ বিক্রিয়া করে NO উৎপন্ন হবে। আবার সাম্যাবস্থায় তাপ হ্রাস করা হলে বিক্রিয়ার সাম্য ডানদিক থেকে বামদিকে সরে যাবে অর্থাৎ NO ভেঙে N₂ ও O₂ উৎপন্ন হবে।
চাপের প্রভাব: প্রদত্ত বিক্রিয়ায় বিক্রিয়ক এর মোট মোল সংখ্যা (1 + 1) = 2 এবং উৎপাদের মোট মোল সংখ্যাও 2 অর্থাৎ এ বিক্রিয়ায় মোল সংখ্যার পরিবর্তন হয় নি। জানা আছে, যে সকল বিক্রিয়ায় গ্যাসীয় অণু সংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে না তথা বিক্রিয়ক ও উৎপাদের মোলসংখ্যার পরিবর্তন হয় না, সে সকল বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব থাকে না। সুতরাং বলা যায়, এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই।
