A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) PCl5( g)⇌PCl3(…’ কুমিল্লা জিলা স্কুল ২০২৬ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ৩৬🏢 প্রতিষ্ঠান: কুমিল্লা জিলা স্কুল📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) PCl5( g)PCl3( g)+Cl2( g) তাপ

(ii) N2( g)+3H2( g)2NH3( g)+ তাপ

উত্তর:

একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, তাকে বিক্রিয়ার হার বলে।

উত্তর:

এসিডিটির সমস্যায় এন্টাসিড জাতীয় ঔষধ সেবন করা হয়। কারণমানুষের শরীরের বিপাক ক্রিয়ায় অনেকের অতিরিক্ত HCl তৈরি হয়। অতিরিক্ত HCl কে প্রশমিত করার জন্য রোগীকে ডাক্তার এন্টাসিড জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ দেন। এন্টাসিড হচ্ছে Mg(OH)2Al(OH)3 এর মিশ্রণ। এই ক্ষারক দুটি অতিরিক্ত HCl কে প্রশমিত করে এবং রোগী এসিডিটি থেকে মুক্তি পান। এন্টাসিডের বিক্রিয়া নিম্নরূপ-

বিক্রিয়া :

2HCl+Mg(OH)2MgCl2+2H2O

3HCl+Al(OH)3AlCl3+3H2O

উত্তর:

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি-

প্রক্রিয়াটিতে দেখা যাচ্ছে যে, বিক্রিয়কে PCl5 এর P এর জারণ সংখ্যা +5 হলেও উৎপাদে P এর জারণ সংখ্যা +3 অর্থাৎ বিক্রিয়াটিতে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। সুতরাং, প্রক্রিয়াটি বিজারণ প্রক্রিয়া। আবার, বিক্রিয়কে Cl এর জারণ সংখ্যা -1 হলেও উৎপাদে Cl এর জারণ সংখ্যা 0। অর্থাৎ বিক্রিয়াটিতে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। সুতরাং প্রক্রিয়াটি জারণ প্রক্রিয়া।
দেখা যাচ্ছে যে, এ বিক্রিয়াটি ইলেকট্রন স্থানান্তর অর্থাৎ জারণ-বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ঘটেছে।
সুতরাং, বিক্রিয়াটি একটি Redox বা জারণ-বিজারণ বিক্রিয়া।

উত্তর:

উদ্দীপকের প্রদত্ত বিক্রিয়া-
(i) PCl5( g)PCl3( g)+Cl2( g) তাপ
(ii) N2( g)+3H2( g)2NH3( g)+ তাপ

উদ্দীপকের বিক্রিয়া দুটিতে তাপের প্রভাব সম্পূর্ণ বিপরীতমুখী। নিচে লা-শাতেলিয়ার নীতির সাহায্যে বিশ্লেষণ করা হলো-
তাপ বৃদ্ধির প্রভাব : (i) নং বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াটি সাম্যাবস্থায় তাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডানদিকে সরে যাবে এবং উৎপাদ (PCl3Cl2) এর পরিমাণ বৃদ্ধি পাবে।
অন্যদিকে, (ii) নং বিক্রিয়াটি তাপোৎপাদী হওয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে সাম্যাবস্থা বামদিকে অগ্রসর হয়ে উৎপাদ NH3 এর পরিমাণ হ্রাস পাবে।

তাপ হ্রাসের প্রভাব : (i) নং বিক্রিয়ায় তাপ হ্রাস করলে বিক্রিয়ার সাম্যাবস্থা বামদিকে সরে যাবে এবং উৎপাদ (PCl3Cl2) এর পরিমাণ হ্রাস পাবে। (ii) নং বিক্রিয়াটির তাপ হ্রাস করলে বিক্রিয়ার সাম্যাবস্থা ডানদিকে সরে যাবে। ফলে উৎপাদ NH3 এর পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং (i) ও (ii) নং বিক্রিয়ায় তাপের প্রভাব সম্পূর্ণ বিপরীতমুখী ।

7 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) PCl5( g)⇌PCl3(…’ কুমিল্লা জিলা স্কুল ২০২৬ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)”