A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) PCl5+H2O→A+HCl(ii) H2…’ কুমিল্লা জিলা স্কুল ২০২৬ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ৩৭🏢 প্রতিষ্ঠান: কুমিল্লা জিলা স্কুল📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) PCl5+H2OA+HCl

(ii) H2 S+SO2H2O+S

(iii) SO2+HNO3NO2+H2SO4

উত্তর:

কৃত্রিম মৌল সংখ্যা 24 টি।

উত্তর:

অরবিটালগুলোকে s, p, d, f দ্বারা প্রকাশ করা হয়। কারণ এসব পারমার্পিক বর্ণালিতে দৃশ্যমান রেখাগুলোর বৈশিষ্ট্য থেকে উদ্ভূত হয়; যেখানে s = sharp, p = principal, d= diffuse এবং f== fundamental বোঝায়।

উত্তর:

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি নিয়ে পাই,

PCl5+H2O A+HCl

বিক্রিয়াটিতে ফসফরাস পেন্টাক্লোরাইড (PCl5) যৌগটি পানির (H2O) সাথে বিক্রিয়া করে হাইড্রোলাইসিস বা আর্দ্রবিশ্লেষণ করে।

১ম ধাপ (সীমিত পানি) : PCl5+H2OPOCl3+2HCl

২য় ধাপ (অতিরিক্ত পানি) : POCl3+3H2OH3PO4+3HCl

সামগ্রিক বিক্রিয়া : PCl6+4H2OH3PO4+5HCl

বিক্রিয়াটির ধরন ব্যাখ্যা :

আর্দ্র বিশ্লেষণ : যে বিক্রিয়ায় দুই অংশ পানির বিপরীত আধানবিশিন্ট দুই অংশের সাথে যুক্ত হয়ে যৌগ উৎপন্ন করে, তাকে বলা হয় অর্দ্রবিশ্লেযণ বিক্রিয়া।

বিক্রিয়ায় দ্রাবক H2O অণু দ্বারা PCl5 যৌগের বিভাজন ঘটে। এতে করে PCl5 আর্দ্র বিশ্লেষিত হয়ে H3PO4 এবং HCl উৎপন্ন করে। এ কারণে এটি আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া।

এছাড়া বিক্রিয়াটিতে PCl5 পানির উপস্থিতিতে ভেঙে যায় এবং Cl পরমাণুগুলো ধাপে ধাপে -OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়। ফলে ফসফরিক এসিড (H3PO4) ও হাইড্রোক্লোরিক এসিড (HCl) উৎপন্ন হয়।

সুতরাং বলা যায়, এটি একটি হাইড্রোলাইসিস তথা পানি বিশ্লেষণ বিক্রিয়া। একই সাথে এটি গ্রতিস্থাপন বিক্রিয়াও।

উত্তর:

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি-

2H2 S+SO22H2O+3 S

জারণ অর্ধ বিক্রিয়া :

H2 S2 S0+2e+2H+

এখানে H2 S একটি বিজারক পদার্থ। কারণ H2 S এর কেন্দ্রীয় পরমাণু S ইলেকট্রন ত্যাগ করে -2 থেকে শূন্য (0) জারণমান অর্জন করে।

বিজারণ অর্ধ বিক্রিয়া :

SO24++4H++2e S0+2H2O

এখানে SO2 জারক পদার্থ। কারণ SO2 এর কেন্দ্রীয় পরমাণু S ইলেকট্রন গ্রহণ করে +4 থেকে শূন্য ( 0 ) জারণমান অর্জন করে।

জারণ-বিজারণ বিক্রিয়া:

2H2 S+SO23 S+2H2O

বিজারক জারক

আবার উদ্দীপকের (iii) নং বিক্রিয়াটি হলো-

SO2+HNO3NO2+H2SO4

জারণ অর্ধ বিক্রিয়া :

SO24++2H2OSO426++4H++2e

এখানে SO2 যৌগে S এর জারণমান +4 থেকে SO42 আয়নে +6 হয়। সুতরাং SO2 ইলেকট্রন ত্যাগ করে। অর্থাৎ SO2 বিজারক।

বিজারণ অর্ধ বিক্রিয়া :

2NO3+4H++2e2NO2++2H2O

HNO3 বা NO3আয়নে N এর জারণমান +5 থেকে NO2 যৌগে +4 হয়েছে। অর্থাৎ HNO3 ইলেকট্রন ত্যাগ করে। এ কারণে HNO3 জারক পদার্থ।

রেডক্স বিক্রিয়া/জারণ-বিজারণ বিক্রিয়া :

বিজারকজারকSO2 বিজারক +2HNO3 জারক H2SO4+2NCO2

সুতরাং (ii) ও (iii) নং বিক্রিয়ায় SO2 যথাক্রমে জারক ও বিজারকের ন্যায় কাজ করে।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) PCl5+H2O→A+HCl(ii) H2…’ কুমিল্লা জিলা স্কুল ২০২৬ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)”