A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) SO3(ii) CaCl2…’ ঢাকা বোর্ড ২০২৩ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) SO3

(ii) CaCl2

উত্তর:

অনেক সময় দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে সংযুক্ত হয়ে একটি গ্রুপ গঠন করে যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় অপরিবর্তিত থেকে একটিমাত্র পরমাণুর ন্যায় আচরণ করে, ঐ গ্রুপকে যৌগমূলক বলে।

উত্তর:

ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। অর্থাৎ কোনো একটি পরমাণু তার যোজ্যতা স্তরে ইলেকট্রন গ্রহণের পর যে অবস্থা প্রাপ্ত হয়, তাই অ্যানায়ন। কোনো পরমাণু যতটি ইলেকট্রন গ্রহণ করে তার চার্জ তত হয়। যেমন: CI পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে CI অ্যানায়ন এবং অক্সিজেন পরমাণু (O) 2টি ইলেকট্রন গ্রহণ করে O2 অ্যানায়নে পরিণত হয়। অর্থাৎ CIO2 হলো দুটি অ্যানায়ন।

উত্তর:

উদ্দীপকের (ii) নম্বর অণুটি হলো CaCl2 । নিচে এর বন্ধন গঠন প্রক্রিয়া ইলেকট্রন বিন্যাস ও ডায়াগ্রামের মাধ্যমে ব্যাখ্যা করা হলো:

Ca- এর ইলেকট্রন বিন্যাস :

20Ca1 s22 s22p63 s23p63 d04 s220Ca2+1 s22 s22p63 s23p6

আবার, CI এর ইলেকট্রন বিন্যাস :

17Cl1 s22 s22p63 s23p517Cl1 s22 s22p63 s23p6

ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, উভয় পরমাণু তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস Ar এর গঠন বিন্যাস অর্জন করে আয়নিক যৌগ (CaCl2) গঠন করে।

আবার ডায়াগ্রামের সাহায্যে নিচে CaCl2 এর গঠন উপস্থাপন করা হলো-

উত্তর:

যেহেতু SO3 একটি সমযোজী যৌগ সেহেতু এর বন্ধন গঠন প্রক্রিয়ায় অণুটি অষ্টক না দুইয়ের নিয়ম অনুসরণ করে তা নিম্নে বিশ্লেষণ করা হলো:

SO3 যৌগে একটি S পরমাণু দুইটি O পরমাণুর সাথে সমযোজী বন্ধন ও অপর একটি O পরমাণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে SO3 অণু গঠন করে। যা লুইস পদ্ধতির মাধ্যমে নিচে উল্লেখ করা হলো-

উপরিউক্ত SO3 অণুর গঠন প্রক্রিয়া লক্ষ করলে দেখা যায় সালফার ও অক্সিজেনের মধ্যে দুইটি সমযোজী ও একটি সন্নিবেশ সমযোজী বন্ধনের উপস্থিতির মাধ্যমে পরমাণু দুইটি অষ্টক নিয়ম অনুসরণ করে। অতএব, SO3 অণুটির বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক ও দুইয়ের নিয়মের মধ্যে অষ্টক নিয়মই প্রযোজ্য।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) SO3(ii) CaCl2…’ ঢাকা বোর্ড ২০২৩ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)”