A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) সূর্যালোকক্লোরোফিল6CO2+12H2O→ ক্লোরোফিল…’ রাজশাহী বোর্ড ২০২২ – জীবনীশক্তি, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২২⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) 6CO2+12H2O ক্লোরোফিল  সূর্যালোক G+6H2O+6O2

(ii) C6H12O6+6O2 এনজাইম 6CO2+6H2O+E

উত্তর:

অ্যাডিনোসিন ডাইফসফেট (ADP) এর সাথে অজৈব ফসফেট (Pi) যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট (ATP) তৈরির প্রক্রিয়াই - হলো ফসফোরাইলেশন।

উত্তর:

সালোকসংশ্লেষণের জন্য CO₂ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। উদ্ভিদ যতো বেশি CO₂ পাবে সালোকসংশ্লেষণের হার ততো বৃদ্ধি পাবে। বায়ুমণ্ডলে ০.০৩% এবং পানিতে ০.৩% CO₂ থাকে। অর্থাৎ বায়ুমণ্ডলের তুলনায় পানিতে CO₂ বেশি থাকে। তাই স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি হয়।

উত্তর:

উদ্দীপকে উল্লেখিত (ii) নং সমীকরণের সম্পূর্ণরূপ হলো-

এনজাইমC6H12O6+6O2 এনজাইম 6CO2+6H2O+ শক্তি (686kCal/mole) সমীকরণটি হলো সবাত শ্বসন প্রক্রিয়া এবং E হলো শক্তি। সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি, ক্রেবস চক্র ও শেষে ইলেকট্রন প্রবাহতন্ত্রের মাধ্যমে মোট ৩৮ অণু ATP তৈরি করে। যার হিসাবে নিচের ছকের মাধ্যমে দেখানো হলো-

এক্ষেত্রে:
১ অণু NADH+H+ = ৩ অণু ATP
১ অণু FADH2 = ২ অণু ATP
১ অণু GTP = ১ অণু ATP
এভাবে তিনটি ধাপে মোট ৩৮ অণু ATP উৎপন্ন হয়।

উত্তর:

উদ্দীপকের চিত্রের 'X' প্রক্রিয়াটি দ্বারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হলে জীবজগতের বিলুপ্তি ঘটবে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
সালোকসংশ্লেষণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। এ বিক্রিয়ার মাধ্যমেই সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি হয়েছে। প্রকৃতিতে একমাত্র সবুজ উদ্ভিদই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবন্ধ করতে পারে। কোনো প্রাণীই তার নিজের খাদ্য প্রস্তুত করতে পারে না। কাজেই খাদ্যের জন্য সমগ্র প্রাণিকুল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, আর সবুজ উদ্ভিদ এ খাদ্য প্রস্তুত করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। কাজেই বলা যায়, পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য প্রস্তুত হয় সালোকসংশ্লেষণের মাধ্যমে। আমরা জানি, সব জীবেই (উদ্ভিদ ও প্রাণী) সব সময়ের জন্য শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। শ্বসন প্রক্রিয়ায় জীব ০, গ্রহণ করে এবং CO₂ ত্যাগ ও করে। কেবল শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে ০. গ্যাসের স্বল্পতা এবং CO₂ গ্যাসের আধিক্য দেখা দিত। কিন্তু সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে CO₂ গ্রহণ করে এবং 02 ত্যাগ করে বলে এখনও বায়ুমণ্ডলে O₂ ও CO₂ গ্যাসের সঠিক অনুপাত রক্ষিত হচ্ছে। তাই আমাদেরকে অবশ্যই অধিক হারে গাছ লাগাতে হবে। মানবসভ্যতার অগ্রগতি অনেকাংশে সালোকসংশ্লেষণের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। অন্ন, বস্ত্র, শিল্পসামগ্রী, ঔষধ, জ্বালানি কয়লা, পেট্রোল, গ্যাস প্রভৃতি উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাই সালোকসংশ্লেষণ না ঘটলে মানবসভ্যতা ধ্বংস হবে, বিলুপ্ত হবে জীবজগৎ।

14 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) সূর্যালোকক্লোরোফিল6CO2+12H2O→ ক্লোরোফিল…’ রাজশাহী বোর্ড ২০২২ – জীবনীশক্তি, জীববিজ্ঞান (এসএসসি)”