A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) XH3 ও…’ সিলেট বোর্ড ২০২৫ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পরিবেশ রসায়ন🔢 সৃজনশীল নং ৭৮🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

(i) XH3 ও YH3[X ও Y এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 5 ও 7]
(ii) YH3+HCl⟶P++Q− 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোন দ্রবণের প্রতি লিটারে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ঐ দ্রবণের মোলারিটি বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ফ্রিডেল ক্র্যাফট বিক্রিয়ায় অনার্দ্র AlCl3 ব্যবহার করা হয়। প্রদত্ত বিক্রিয়ার কৌশলে সংশ্লিষ্ট ইলেকট্রোফাইল ( R+,RCO+,X+) অপরিহার্য। কারণ অনার্দ্র AlCl3 এ বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল ( R+) তৈরি করতে সাহায্য করে ।  কিন্তু আর্দ্র AlCl3 নিলে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন AlCl3 পানির সাথে সন্নিবেশ যৌগ গঠন করে। ফলে এটি ইলেকট্রোফাইল তৈরি করতে পারে না। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি

 

সুতরাং, P+ও Q−হলো NH4+ও Cl−। এদের মধ্যে NH4+অনুবন্ধী এসিড ও Cl−অনুবন্ধী ক্ষারক। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলোকোনো ক্ষারকের সাথে একটি H+যুক্ত হলে যে অন্সের সৃষ্টি হয় সেটি হলো অনুবন্ধী এসিড। আবার কোনো এসিড থেকে একটি H+ অপসারণ হলে যে ক্ষারকের সৃষ্টি হয় সেটি হলো অনুবন্ধী ক্ষারক । 

NH4+একটি অনুবন্ধী এসিড। কারণ NH3 ক্ষারের সাথে H+আয়ন যুক্ত করে NH4+আয়ন সৃষ্টি হয়। আবার HCl এসিড থেকে 1 টি H+অপসারণ হয়ে Cl−আয়ন তৈরি হয় বলে Cl−হলো অনুবন্ধী ক্ষারক। অর্থাৎ 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (i) নং এর XH3 ও YH3 যৌগ দুটি যথাক্রমে BH3 ও NH3 । যৌগদ্বয়কে লুইস মতবাদ অনুসারে এসিড ও ক্ষার হিসেবে চিহ্নিত করা যায়। নিচে তা বিশ্লেষণ করা হলো-

এসিড-ক্ষারক সম্পর্কিত লুইস মতবাদ অনুসারে, এসিড হলো এমন যৌগ বা আয়ন যা অন্য ইলেকট্রন দাতা গ্রুপ হতে দানকৃত ইলেকট্রন যুগলকে গ্রহণ করতে পারে। সাধারণত যেসব যৌগের কেন্দ্রীয় পরমাণুর অষ্টক অপূর্ণ থাকে সেগুলো লুইস এসিড হিসেবে কাজ করে। BH3 ও NH3 এর বিক্রিয়ায় নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন যুগলকে BH3 গ্রহণ করতে পারে। এজন্য BF3 অম্লধর্মী হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) XH3 ও…’ সিলেট বোর্ড ২০২৫ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”