A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ইয়ং এর দ্বি…’ ২০২৪ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স🔢 সৃজনশীল নং ৫৬📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ইয়ং এর দ্বি চির পরীক্ষায় 0.5mm দূরত্বে থাকা দুটি চির হতে 95cm দূরত্বে পর্দা স্থাপন করে 3200Å তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলো দ্বারা চিরকে আলোকিত করায় পর্দায় কেন্দ্রেীয় উজ্জল ডোরার মধ্যবিন্দু হতে ডানে বা বামে 12টি করে উজ্জ্বল ডোরা পাওয়া গেল। এরপর চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব এবং চির হতে পর্দার দূরত্ব 20% করে যথাক্রমে হ্রাস এবং বৃদ্ধি করে পর্দায় ডোরার সংখ্যা পর্যবেক্ষন করা হলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ্রেটিং এর একটি চিড়ের শুরু থেকে পরবর্তী চিড়ের শুরু পর্যন্ত দূরত্ব কে গ্রেটিং ধ্রুবক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো একটি তরঙ্গমুখের ওপর অবস্থিত প্রতিটি বিন্দু এক একটি অণু তরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে বিবেচিত হয়। ওই গৌন উৎসগুলো থেকে সৃষ্ট

তরঙ্গমালা মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে অগ্রসর হয়।

 

যে কোনো সময়ে ওই সব গৌন তরঙ্গগমালাকে স্পর্শ করে একটি তল অংকন করলে ওই তলই ওই সময়ের তরঙ্গমুখের নতুন অবস্থান নির্দেশ করে। উৎস জানা থাকলে সাধারণ নিয়মে তরঙ্গমুখের যেকোনো সময়ের অবস্থান নির্ণয় করা যায়। উৎস জানা না থাকলেও কোনো এক সময়ের তরঙ্গমুখের অবস্থান ও আকৃতি জানা থাকলে হাইগেনস এর নীতি অনুসরণ করে অন্য যে কোনো সময়ে তরঙ্গমুখের অবস্থান ও আকৃতি নির্ণয় করা যায়। হাইগেনস-এর নীতি অনুসারে তরঙ্গমুখের প্রতিটি বিন্দুকে গোলকীয় তরঙ্গের উৎস হিসেবে গণ্য করা যায়। এসব তরঙ্গকে গৌন তরঙ্গ বলে। গৌন তরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে অগ্রসর হয়। হাইগেনের নীতির সহায্যে আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার এবং অপবর্তন বাখ্যা করা যায় কিন্তু সমবর্তন বাখ্যা করা যায় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কেন্দ্রীয় রেশ হতে n-তম উজ্জল ডোরার দূরত্ব Xn ও কৌণিক সরণ θ এবং চিড় হতে পর্দারদূরত্ব D হলে,

এখানে,

10-তম উজ্জল ডোরার জন্য, n = 10

আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য, λ = 3200Å = 3200 × 10-10m

চিড়দ্বয়ের মধ্যবর্তী ব্যবধান,

a = 0.5mm = 0.5 × 10-3m

পর্দার দূরত্ব, D = 95cm = 0.95m

 

∴tan⁡θ=xnD⇒tan⁡θ=nλDaD⇒tan⁡θ=nλa⇒θ=tan−1⁡(nλa)⇒θtan−1(10×3200×10−100.5×10−3)∴θ=0.367∘ (Ans.) 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কেন্দ্রীয় রেশ হতে 12 তম উজ্জল আলোর দূরদ্ব,X12=12λDa যেহেতু কেন্দ্রীয় চরমের উভয় পাশে 12 টি করে উজ্জ্বল ডোরা দেখা যাবে। ∴ পর্দার উচ্চতা =2×12λDa 

১ম ক্ষেত্রে,

চির দ্বয়ের মধ্যকার দূরত্ব 20%

হ্রাস করার ফলে নতুন চিরাদ্বয়ের ব্যবধান, a’ = 80%a

                                                                 = 0.8a

এক্ষেত্রে পর্দার উভয় পাশে nটি উজ্জ্বল ডোরা দেখা যাবে।

∴2×12λDa=2×nλD0.8a⇒12=n0.8

⇒ n = 12 × 0.8 = 9টি

আবার, পর্দার দূরত্ব 20% বৃদ্ধি করার ফলে নতুন চির হতে পর্দার দূরত্ব, D = 120%D = 1.2D

 

এক্ষেত্রে পর্দার উভয় পাশে nটি উজ্জ্বল ডোরা দেখা যাবে।

∴2×nλ×1.20a=2×12λDa⇒n×1.2=12

⇒n=121.2=10টি

∴ চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব 20% হ্রাস করলে পর্দায় দৃশ্যমান ডোরার সংখ্যা হবে 9টি এবং পর্দার দূরত্ব 20% বৃদ্ধি করলে পর্দায় দৃশ্যমান ডোরার সংখ্যা হবে 10টি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ইয়ং এর দ্বি…’ ২০২৪ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”