| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘ইয়ং এর দ্বি-চির…’ ২০২৪ – ভৌত আলোকবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1.5 mm এবং পর্দার দূরত্ব 200 cm ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5400 A (Armstrong) পরীক্ষণটি বায়ুতে সম্পন্ন করা হয়েছিল। [পানির প্রতিসরণাঙ্ক 1.33]
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৭
কোন একটি তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু এক একটি অনু তরঙ্গের বা গৌন তরঙ্গের উৎস হিসেবে বিবেচিত হয়। ওই গৌণ উৎসগুলো থেকে সৃষ্ট তরঙ্গমালা মুল তরঙ্গের এর সমান ব্যাগে সামনের দিকে অগ্রসর হয়। যেকোনো সময়ে ওইসব গৌন তরঙ্গমালাকে স্পর্শ করে একটি তল অঙ্কন করলে ওই তলই ওই সময়ের তরঙ্গমুখের নতুন অবস্থান নির্দেশ করে।
দুই বা ততোধিক আলোক তরঙ্গের পারস্পরিক উপরিবিতানের ফলে মাধ্যমের মধ্যে উজ্জ্বল বিন্দু ও অন্ধকার বিন্দু সৃষ্টির ঘটনাকে ব্যতিচার বলে।
ব্যতিচারের জন্য প্রয়োজনীয় আলোক তরঙ্গ গুলোর একই তরঙ্গ দৈর্ঘ্য থাকা প্রয়োজন এবং আলোক তরঙ্গদয় একই দশা বা নির্দিষ্ট দশা পার্থক্যে নিঃসৃত হতে হয়। আবার এই দশা পার্থক্য সবসময়ের জন্য বজায় থাকতে হবে। এসব বৈশিষ্ট্য সুসংগত আলোক উৎসে থাকার কারণে আলোর ব্যতিচারে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয়।
এখানে,
D = 200 cm
= 2 m
a = 1.5 mm
= 1.5 ×10-3 m
λ = 5400 A0
= 5400 ×10-10m
আমরা জানি,
বা,
=7.2×10-3 m
আবার,
বা,
বা, tanθ=3.6×10-3
বা, θ=tan-1 (3.6×10-3)
বা, θ=0.2062°
∴ কৌণিক সরণ = 2θ
=2×0.2062°
=0.41°
Ans.
আমরা জানি,
ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় পরপর দুটি উজ্জল ডোরার দুরুত্ব অর্থাৎ ঝালকের দৈর্ঘ্যের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক -
বা,
আবার,
দেওয়া আছে,
পানির প্রতিসরণাঙ্ক aμw =1.33
বা, 1.33 = aμw
2) নং সমীকরণ থেকে দেখা যায় যে, পানিতে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগের চেয়ে কম হবে। এক্ষেত্রে পানিতে আলোর কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে কারণ কম্পাঙ্ক নির্ভর করে আলোর উৎসের উপর। সুতরাং পানিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কমে আসবে।
আবার, (1) নং সমীকরণ থেকে দেখা যায় যে তরঙ্গ দৈর্ঘ্য কমে গেলে পট্টি বা বাল্বের দৈর্ঘ্য কমে যাবে। সুতরাং যদি সমগ্র পরীক্ষণটি পানিতে সম্পন্ন করা হয় তবে পট্টি বা বাল্বের প্রস্থ কমে আসবে। Ans.