A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ইলেক্ট্রন হাইড্রোজেন পরমাণুর…’ ২০২৬ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং ৮৫📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ইলেক্ট্রন হাইড্রোজেন পরমাণুর অনুমোদিত দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে যাওয়ার সময় যে ফোটন নির্গত হয় তা এমন এক ধাতুর উপর আপতিত করা হয় যার কার্যাপেক্ষক 2.3 eV । [ϵ0=8.85×1012 V=C2 N1 m2, h=6.63×1034 J−s, ১ম কক্ষপথের শক্তি- 13.6 eV ]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

নির্দিষ্ট দিকে কোনো কণার অবস্থান ( Δx ) ও ভরবেগের ( Δp ) অনিশ্চয়তার গুণফল প্লাঙ্কের ধ্রুবকের সমান বা এর চেয়ে বড়ো হবে। অর্থাৎ, ΔxΔp≥h.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কম্পটন বিক্ষেপণের ক্ষেত্রে, আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য (λ) এবং বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য ( λ′ ) হলে এবং এদের পার্থক্য Δλ হলে,

λ′−λ=hm0c(1−cos⁡φ)

বা, Δλ=λc(1−cos⁡φ)
এখানে, hm0c=λc হলো কম্পটন তরঙ্গদৈর্ঘ্য এবং Δλ=2λc হলে,
বা, 2λc=λc(1−cos⁡φ)
বা, 2=1−cos⁡φ
বা, cos⁡φ=−1
বা, φ=cos−1⁡(−1)=180∘
অতএব, বিক্ষেপণ কোণ 180∘ হলে আপতিত ও বিক্ষিপ্ত তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য কম্পটন তরঙ্গদৈর্ঘ্যের দ্বিগুণ হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, প্ল্যাঙ্কের ধ্রুবক, h=6.63×10−34Js
শূন্যস্থানের ভেদনযোগ্যতা, ϵ0=8.854×10−12 N−1 m−2C2
ইলেকট্রনের ভর, m=9.1×10−31 kg
ইলেকট্রনের চার্জ, e=1.6×10−19C
বোর কক্ষের ব্যাসার্ধ, r1= ?
আমরা জানি,
হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষের ব্যাসার্ধের সমীকরণ,

r1=h2ϵ0πme2=(6.63×10−34Js)2×8.854×10−12 N−1 m−2C23.1416×9.1×10−31 kg×(1.6×10−19C)2 m=5.32×10−11 m=0.532×10−10 m=0.532AA[10−10 m=1AA]

অতএব, হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষের ব্যাসার্ধ 0.532 Å.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, হাইড্রোজেনের ১ম কক্ষপথের শক্তি, E1=−13.6eV
২য় কক্ষপথের ক্ষেত্রে, n=2
ধাতুটির কার্যাপেক্ষক, W0=2.3eV
∴ ২য় কক্ষপথের শক্তি, E2=E1n2=−13.622=−3.4eV
ইলেকট্রন ২য় কক্ষপথ থেকে ১ম কক্ষপথে যাওয়ার সময় নির্গত ফোটনের শক্তি, E=E2−E1

=−3.4−(−13.6)=−3.4+13.6=10.2eV

এখানে, E>W0
অতএব, উদ্দীপকে উল্লিখিত ঘটনায় ফটোইলেকট্রন নির্গত হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ইলেক্ট্রন হাইড্রোজেন পরমাণুর…’ ২০২৬ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”