A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ইঞ্জিনচালিত একটি নৌকার…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — ভেক্টর🔢 সৃজনশীল নং ৮৪🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ইঞ্জিনচালিত একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 15kmh−1 এবং স্রোতের প্রতিকূলে বেগ 5kmh−1.5 km প্রস্থবিশিষ্ট একটি নদীতে একজন মাঝি A বিন্দু হতে সোজা অপর পাড়ের B বিন্দুতে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে। B বিন্দু থেকে 5 km দূরের C বিন্দু থেকে একই সময় অপর এক ব্যক্তি 4kmh−1 বেগে B বিন্দুর দিকে অগ্রসর হতে থাকে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, তাকে ঐ বিন্দুর অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

A→ ও B→ ভেক্টরদ্বয় যে তলে অবস্থান করে, A→×B→ ভেক্টরটি অবস্থান করে ঐ তলের লম্ব দিকে। k^ ও j^ আয়ত একক ভেক্টরদ্বয় পরস্পর সমকোণে অবস্থান করে এবং এদের ভেক্টর গুণন হচ্ছে k^×j^=(1). (1) sin⁡90∘η^=η^ । এখানে η^ একটি একক ভেক্টর, যার দিক k^ ও j^ ভেক্টরদ্বয় যে তলে অবস্থান করে তার লম্ব দিকে। কিন্তু এদের লম্বদিকে একক ভেক্টরটি হচ্ছে ±i^।

এখানে k^ ও j^ বিপরীতক্রমে হওয়ায় ডানহাতি স্ক্রু নিয়মে তৃতীয় আয়ত একক ভেক্টর অর্থাৎ, i^ এর ঋণাত্মক ভেক্টর কে নির্দেশ করে।

অর্থাৎ, k^×j^=−i^

সুতরাং, k^×j^ একটি একক ভেক্টর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

নৌকার বেগ = v

স্রোতের বেগ = u

স্রোতের অনুকূলে নৌকার বেগ =15kmh−1

∴v+u=15 .......... (i)

অনুরূপভাবে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ =5kmh−1

∴v−u=5 ........ (ii)

 

(i) + (ii) থেকে পাই, 2v=20

∴v=202=10kmh−1

আবার,

(i) হতে পাই, u=15−v=15−10=5kmh−1

A থেকে সোজা অপর পাড়ের B বিন্দুতে পৌঁছাল লব্ধি কোণ হবে θ=90∘ হবে।

ধরি, B বিন্দুতে পৌঁছাতে মাঝি স্রোতের সাথে α কোণে যাত্রা শুরু করেছিল।

 

∴ নৌকার লব্ধি বেগের দিক, tan⁡θ=vsin⁡αu+vcos⁡α

 

বা, tan⁡90∘=10sin⁡α5+10cos⁡α

 

বা, 1tan⁡90∘=5+10cos⁡α10sin⁡α

 

বা, 5+10cos⁡α=0[∵1tan⁡90∘=0]

 

∴α=cos−1⁡(−510)=120∘ (Ans.)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'গ' হতে পাই, মাঝি A বিন্দু থেকে অপর পাড়ে B বিন্দুতে যেতে নৌকাটিকে স্রোতের সাথে 120° কোণে চালনা করেছিল।

এখানে,

নদীর প্রস্থ, d=5 km

‘গ’ হতে পাই,

নৌকার বেগ, v=10kmh−1

নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোণ, α=120∘

নদী পার হতে প্রয়োজনীয় সময়, t = ?

∴ অপর পাড়ে B বিন্দুতে পৌঁছাতে মাঝির প্রয়োজনীয় সময়, t=dvsin⁡α

=510sin⁡120∘

=0.577hr

এখন, B বিন্দু থেকে 5 km দূরের C বিন্দু থেকে অপর ব্যক্তি উক্ত সময়ে B বিন্দুতে পৌঁছাতে পারলে তাদের সাক্ষাৎ হওয়া সম্ভব।

অপর ব্যক্তির B বিন্দুতে পৌঁছাতে প্রয়োজনীয় সময় t' হলে, 

t′=Sv′

=54=1.25hr

সুতরাং, দেখা যাচ্ছে যে, t' > t

অর্থাৎ, অপর ব্যক্তি B বিন্দুতে আসার পূর্বেই মাঝি B বিন্দুতে পৌঁছে গিয়েছিল। সেক্ষেত্রে মাঝি যদি B বিন্দুতে পৌঁছার পর আরও (1.25-0.577)= 0.67 hr বা (0.67×60)=40 মিনিট অপেক্ষা করে তাহলে অপর ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে। কিন্তু মাঝি যদি 40 মিনিট পার হওয়ার পূর্বেই অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে, তাহলে অপর ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ইঞ্জিনচালিত একটি নৌকার…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”