A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ইরা ভাত খেতে…’ সিলেট বোর্ড ২০১৯ – পরিপাক ও শোষণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিপাক ও শোষণ🔢 সৃজনশীল নং ৯🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ইরা ভাত খেতে পছন্দ করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

আদর্শ দৈহিক ওজনের ২০% বা তারও বেশি পরিমাণ মেদ দেহে সঞ্চিত হলে তাকে স্থূলতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পরিপাকতন্ত্রের পেশির ছন্দময় সংকোচন- প্রসারণ কে প্যারিস্টালসিস বলে। ছন্দময় সংকোচন- প্রসারণ এর ফলে প্যারিস্টলসিস সৃষ্টি হয়। প্যারিস্টলসিস তরঙ্গের ফলে খাদ্যবস্তু পরিপাকনালীর মধ্য দিয়ে অগ্রসর হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

শর্করা পরিপাক: লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রসে টায়ালিন ও মল্টেজ নামের শর্করাবিশ্লেষী এনজাইম পাওয়া যায়। এগুলো জটিল শর্করাকে মল্টোজ এবং সামান্য মল্টোজকে গ্লুকোজ এ পরিণত করে। টায়ালিনের ক্রিয়া মুখগহ্বরে শুরু হলেও এর পরিপাক ক্রিয়া সংগঠিত হয় পাকস্থলীতে।


০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত খাদ্য উপাদানটি হলো শর্করা। নিচে মানবদেহে শর্করার বিপাকীয় প্রক্রিয়ায় বিশ্লেষণ করা হলো:

গ্লাইকোজেনেসিস: অন্ত্র থেকে হেপাটিক পোর্টাল শিয়ার মাধ্যমে চিনি যকৃতে প্রবেশ করে। এ শিরাটি বিভিন্ন মাত্রায় চিনি বহনকারী একমাত্র রক্তবাহিকা। শর্করা বিপাক যকৃতই দেহের গ্লুকোজ লেভেল প্রতি ১০০ ঘন সেন্টিমিটার ৯০ মিলিগ্রাম গ্লুকোজ হিসেবে নিয়ন্ত্রণ করে। যে ধরনের খাবারে গ্রহণ করা হোক না কেন রক্তে গ্লুকোজ লেভেল যেন নিয়ন্ত্রণ থাকে  যকৃত তা প্রতিরোধ করে। গ্যালাকটোজ, লাকটোজ সহ সমস্ত হেক্সোজ চিনি কে যকৃত গ্লুকোজের পরিবর্তিত করে গ্লাইকোজেন নামক অদ্রবনীয় পলিস্যাকারাইড হিসেবে সঞ্চিত রাখে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়াটিকে গ্লাইকোজেনেসিস বলে। প্রক্রিয়াটিক ইনসুলিন এর উপস্থিতিতে উদ্দীপ্ত হয়। ইনসুলিন হচ্ছে রক্তের চিনির লেভেল বেড়ে গেলে তার প্রতি সারা হিসেবে অগ্ন্যাশয় আইলেটস অফ লাঙ্গারহ্যান্ডস থেকে উৎপন্ন হরমোন। 

গ্লুকোনিওজেনেসিস: গ্লুকোজ এর চাহিদার প্রেক্ষিতে যদি যকৃতে গ্লাইকোজেনের ঘাটতি পরে তখন নন কার্বোহাইডেট উৎস যেমন অ্যামিনো এসিড ও গ্লিসারল প্রভৃতি থেকে গ্লুকোজ সংশ্লেষিত হওয়ায় এ প্রক্রিয়াকে গ্লুকোনিওজেনেসিস বলে |

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ইরা ভাত খেতে…’ সিলেট বোর্ড ২০১৯ – পরিপাক ও শোষণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”