A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ইরহা বোটানিক্যাল গার্ডেনের…’ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ২০২৫ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১১তম অধ্যায় — জিনতত্ত্ব ও বিবর্তন🔢 সৃজনশীল নং ৯৪🏢 প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ইরহা বোটানিক্যাল গার্ডেনের একটি গবেষণা প্লটে সাদা গোলাপ এবং অন্য একটি প্লটে লাল গোলাপ লাগিয়ে সাদা গোলাপের সঙ্গে লাল গোলাপের ক্রস করিয়ে দেখল, আকারে একটু বড় ও দৃষ্টিনন্দিত গোলাপী বর্ণের গোলাপ ফুল সৃষ্টি হয়েছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যখন একটি প্রকট জিন অন্য একটি নন-অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে প্রকট এপিস্ট্যাসিস বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিভিন্ন প্রাণীর যেসব অঙ্গপ্রত্যঙ্গ উৎপত্তির দিক থেকে সদৃশ্য তাদের সমসংস্থ অঙ্গ বলে। তিমির অগ্রপদ, বাদুর ও পাখির ডানা, কুকুরের অগ্রপদ ও মানুষের হাত আপাতঃদৃষ্টিতে একে অপর থেকে ভিন্ন বলে মনে হয়। কিন্তু এদের পরীক্ষা করলে একই রকমের মৌলিক কাঠামো পরিলক্ষিত হবে। জীবনধারণ পদ্ধতির ভিন্নতার কারণে আকৃতি ও প্রকৃতি ভিন্ন হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত ইরহার গবেষণা প্লটে গোলাপী বর্ণের গোলাপ ফুল সৃষ্টি চেকার বোর্ডের সাহায্যে নিচে দেখানো হলো-

চেকার বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, F1 জনুতে ১০০% গোলাপি ফুলের উদ্ভিদ রয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ইরহার গবেষণায় F₁ জনুতে লাল বা সাদা ফুল পাওয়া যায়নি। এটি মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম। নিচে বিষয়টি বিশ্লেষণ করা হলো-

F1 জনুতে সাধারণত প্রকট জিনই প্রকাশ পায়। পিতা-মাতার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এক্ষেত্রে প্রকাশিত হতে পারে না। কিন্তু এক্ষেত্রে পিতা-মাতার কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। কারণ, F1 জনুতে হেটারোজাইগাস অবস্থায় প্রকট জিন তার বৈশিষ্ট্য পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে না পারায় নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে। সন্ধ্যামালতি ফুলে এরূপ দেখা যায়। সন্ধ্যামালতির লাল ও সাদা ফুলের উদ্ভিদের মধ্যে ক্রস করে দেখা যায় F1 জনুর সকল উদ্ভিদের ফুলই গোলাপি বর্ণের হয়। এখানে প্রকট জিনটি প্রচ্ছন্ন জিনের উপর অসম্পূর্ণ প্রকট হওয়ায় নিজে আংশিক প্রকাশিত হয়েছে এবং প্রচ্ছন্ন জিনটি আংশিক প্রকাশিত হয়েছে। ফলে F1 জনুতে সবগুলো ফুল লাল বা সাদা না হয়ে লাল ও সাদা মিলে গোলাপি হয়েছে।

পরবর্তীতে F1 জনুর উদ্ভিদের মধ্যে ক্রসে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত ৩ : ১ থেকে পরিবর্তিত হয়ে ১ : ২ : ১ হয়। নিচে তা দেখানো হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ইরহা বোটানিক্যাল গার্ডেনের…’ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ২০২৫ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”