| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায়…’ কুমিল্লা বোর্ড ২০২১ – ভৌত আলোকবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় চিড়দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 mm পরীক্ষণটিতে একবর্ণী আলো ব্যবহার করে চিড় হতে 80 cm দূরত্বে অবস্থিত পর্দায় ব্যতিচার ডোরা সৃষ্টি করা হলো। পর্দাকে চিড়ের দিকে 5 cm সরালে ডোরা ব্যবধানের পরিবর্তন ঘটে I
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৭
তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হলো শূন্যস্থান দিয়ে আলোর দ্রুতিতে গতিশীল তড়িৎ ও চুম্বকীয় আলোড়ন, যাতে তড়িৎ ও চুম্বক ক্ষেত্র পরস্পর লম্ব এবং এরা উভয়ে তরঙ্গ সঞ্চালনের অভিমুখের সাথে লম্ব বরাবর থাকে।
হাইগেন্ন্সের নীতিটি হলো কোনো তরঙ্গমুখের প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়। ঐ অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। যেকোনো মুহূর্তে এই অনুতরঙ্গগুলোকে স্পর্শ করে যে সাধারণ স্পর্শক তল পাওয়া যায় তাই ঐ সময়ে নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করে।
হাইগেনসের নীতির সাহায্যে আলোর সরলরৈখিক গতি, প্রতিফলন, প্রতিসরণ ও অপবর্তন ব্যাখ্যা করা যায়। এ নীতি যেমন স্থিতিস্থাপক তরঙ্গের বেলায় খাটে তেমনি তাড়িতচৌম্বক তরঙ্গের বেলায়ও খাটে। এই নীতিটি একটি জ্যামিতিক ব্যাখ্যার উপর প্রতিষ্ঠিত। একটি তরঙ্গ মুখের বর্তমান অবস্থা জানা থাকলে পরবর্তী যেকোনো সময় ঐ তরঙ্গ মুখের অবস্থান কোথায় হবে তা এই নীতি থেকে জানা যায়।
এখানে, চিড় ব্যবধান,
চিড় হতে পর্দার প্রাথমিক দূরত্ব,
চিড় হতে পার্দার চূড়ান্ত দূরত,
উদ্দীপক অনুসারে, ডোরা ব্যবধানের পরিবর্তন,
বা,
বা,
বা,
Å
অতএব, উদ্দীপকের পরীক্ষণে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য Å
এখানে, পর্দার প্রাথমিক দূরত্ব,
পর্দার চূড়ান্ত দূরত্ব,
ক্রম,
চিড় ব্যবধান,
তরঙ্গদৈর্ঘ্য, ['গ' হতে]
আমরা জানি, কেন্দ্রীয় চরম হতে n তম অন্ধকার ডোরার দূরত্ব,
১ম ক্ষেত্রে ৩য় অন্ধকার ডোরার দূরত্ব,
১ম ক্ষেত্রে ৩য় অন্ধকার ডোরার কৌণিক অবস্থান,
২য় ক্ষেত্রে ৩য় অন্ধকার ডোরার দূরত্ব,
২য় ক্ষেত্রে ৩য় অন্ধকার ডোরার কৌণিক অবস্থান,
গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায়, , অতএব পরীক্ষণটিতে পর্দার অবস্থান পরিবর্তনের ফলে ৩য় অন্ধকার পট্টির কৌণিক অবস্থানের কোনোরূপ পরিবর্তন হবে না।