A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ইয়ং-এর দ্বি-চির পরীক্ষায়…’ যশোর বোর্ড ২০২৫ – ভৌত আলোকবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — ভৌত আলোকবিজ্ঞান🔢 সৃজনশীল নং ৬৫🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ইয়ং-এর দ্বি-চির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 mm. চির ও পর্দার মধ্যবর্তী দূরত্ব 1 m এবং ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5.88×10−7 m. পর্দার উপর P একটি বিন্দু যা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 2.5 cm দূরে অবস্থিত।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ্রেটিং এর একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অপবর্তন চিত্রে কেন্দ্রীয় ডোরা সবচেয়ে চওড়া ও উজ্জ্বল হয়। এরপরের ডোরাগুলো দূরত্বের সাথে কম বেশি হয় এবং উজ্জ্বলতাও কমে আসে। কারণ, প্রতিটি পরবর্তী ডোরায় তরঙ্গের গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যতিচারের অবস্থান নির্ভর করে কোণের ওপর (θ)। এজন্য ডোরা প্রস্থ সবসময় সমান থাকে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য, λ=5.88×10−7 m

চিরদ্ধয়ের মধ্যবর্তী দূরত্ব, a=1 mm=1×10−3 m

উজ্জ্বল ডোরার ক্রম, n = 17

আমরা জানি, উজ্জ্বল ডোরার জন্য,

asin⁡θ=nλ

বা, θ=sin−1⁡(nλa)=sin−1⁡(17×5.88×10−71×10−3)=0.573∘

অতএব, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 17তম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান 0.573∘.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য, λ=5.88×10−7 m
চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, a=1 mm=1×10−3 m
চির হতে পর্দার দূরত্ব, D = 1 m
পানির প্রতিসরাঙ্ক, μ=1.33
P বিন্দুর দূরত্ব, xn=2.5 cm=0.025 m

আমরা জানি,

xn=mDλ2aμ

বা, m=2aμxnDλ=2×1×10−3×1.33×0.0251×5.88×10−7≈113

যেহেতু m = 113; যা বিজোড়, তাই অন্ধকার ডোরা হবে।

অতএব, উদ্দীপকের পরীক্ষণটি 1.33 প্রতিসরাঙ্কের পানি মাধ্যমে করা হলে P বিন্দুতে অন্ধকার ডোরা গঠিত হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ইয়ং-এর দ্বি-চির পরীক্ষায়…’ যশোর বোর্ড ২০২৫ – ভৌত আলোকবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”