| ㅤ | A. Nayan15 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘জাবেদ, জামসেদ, জাহেদ,…’ হলি ক্রস কলেজ – যৌবনের গান, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)

জাবেদ, জামসেদ, জাহেদ, জাকির জাফরান বিশ্ববিদ্যালয়ে আমার ভালো বন্ধু। জাবেদ সব সময় তার দাদা এবং নানার মতো পুরনো চিন্তা-চেতনার। জামসেদ ভ্রমণপিয়াসী এবং নতুনের প্রত্যাশী; পাহাড় ডিঙানো কিংবা সমুদ্রে সাঁতার কাটা তার শখ। সে একবার চোরাবালিতে আক্রান্তও হয়েছিল। জাহেদ কোমল মনের মানুষ, কারও অভাব-অভিযোগ দেখলে তার প্রাণ কাঁদে। জাকির জাফরান মূলত কবি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মিছিলেও তাকে দেখা যেত। মনের অমিল থাকা সত্ত্বেও আমরা সকলেই ছিলাম ভালো বন্ধু।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১২
মুসোলিনি ইতালির একনায়ক ছিলেন।
➤ "রঙের খেলা খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অন্ত" কথাটির অর্থ হচ্ছে তিমিরবিদারী আলোর মতোই যৌবনের আবির্ভাব এবং তেজোদীপ্ত সূর্যের অন্তমিত হওয়ার মতোই তার সমাপ্তি।
➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক তারুণ্যের জয়গান করেছেন। যৌবন হচ্ছে তারুণ্যের মূর্ত প্রতীক। এর আবির্ভাব অফুরন্ত প্রাণচঞ্চলতা ও দুর্বার উদ্দীপনা নিয়ে। এ কারণে তরুণরা মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারের বেড়াজাল ছিন্নভিন্ন করে সব বাধা পেরিয়ে এগিয়ে যায় মুক্তজীবনের পথে। আর দেশ ও জাতির জন্য তারা জীবন উৎসর্গ করে। প্রশ্নোক্ত লাইনের মাধ্যমে লেখক একথাই বোঝাতে চেয়েছেন।
সারকথা: যৌবনের আবির্ভাব যেমন দুর্বার উদ্দীপনাময় তেমনই এর অন্তও অনুরূপ।
➤ উদ্দীপকের চরিত্রগুলোর সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে তারুণ্য ও বার্ধক্যের বৈশিষ্ট্যের বিষয়ে।
➤ বয়সই মানুষের তারুণ্য ও বার্ধক্যের নিক্তি নয়। কেননা কেউ বয়সে প্রবীণ হলেও কর্মকান্ড ও মানসিকতায় তরুণ হতে পারে। আবার বয়সে কেউ নবীন হলেও তার মনমানসিকতা ও কার্যকলাপে তারুণ্যের পরিচয় দিতে না পারলে তাকে তরুণ বলা যাবে না।
➤ 'যৌবনের গান' প্রবন্ধানুযায়ী বার্ধক্য হচ্ছে তা- যা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে, জরাজীর্ণতাকে আঁকড়ে পড়ে থাকে। আর তারুণ্য তাই- যার শক্তি অপরিমাণ, বিপুল যার আশা, ক্লান্তিহীন যার উৎসাহ, বিরাট যার ঔদার্য, অফুরন্ত যার প্রাণ, অটল যার সাধনা, মৃত্যু যার মুঠিতলে। এদিক থেকে উদ্দীপকের জাবেদ সব সময় তার দাদা ও নানার মতো পুরনো চিন্তা-চেতনার, অধিকারী আর জামসেদ ভ্রমণপিয়াসী, নতুনের প্রত্যাশী ইত্যাদি। আর জাহেদ কোমল মনের মানুষ হওয়ায় অন্যের দুঃখ সমব্যথী। জাকির জাফরান হচ্ছে কবি ও প্রতিবাদী। এভাবে উদ্দীপকের চরিত্রগুলোর সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত বার্ধক্য ও তারুণ্যের সব বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়।
সারকথা: বৈশিষ্ট্যের দিক থেকে উদ্দীপকের চরিত্রগুলো এবং 'যৌবনের গান' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে।
➤ "উদ্দীপকের ভালো বন্ধুরা মূলত 'যৌবনের গান' প্রবন্ধের সকল বৈশিষ্ট্যের ধারক।"- মন্তব্যটি যথার্থ।
➤ তারুণ্যের বৈশিষ্ট্য হচ্ছে ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণচঞ্চলতা ও মৃত্যুকে তুচ্ছ করে সকল বাধা পেরিয়ে সমাজ-প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্তজীবনের পথে এগিয়ে যাওয়া। আর বার্ধক্য এর বিপরীত।
➤ 'যৌবনের গান' প্রবন্ধের লেখকের মতে তরুণরা অপরিমেয় প্রাণশক্তির অধিকারী। তাদের গতিবেগ ঝঞ্জার ন্যায় এবং ক্লান্তিহীন সমাজ-প্রগতি ও মুক্তজীবনের নতুন পথ নির্মাণ তাদের স্বপ্ন। তারুণ্যের সঞ্জীবনীশক্তি তারই রয়েছে যে শব বহন করে শশ্মশানঘাটে-গোরস্থানে যায়, আবার অনাহারে থেকে যে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা-পীড়িতদের মুখে, বন্ধুহীন রোগীর শয্যাপাশে যে রাতের পর রাত জেগে পরিচর্যা করে। আর বার্ধক্য তাই- যা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়ে পড়ে থাকে। এক্ষেত্রে উদ্দীপকের চরিত্রগুলোর মিল আছে। এখানে ভালো বন্ধুদের মধ্যে জাবেদ সব সময় তার দাদা ও নানার মতো পুরানো চিন্তা-চেতনাকে ধরে রয়েছে তো জামসেদ হচ্ছে ভ্রমণপিয়াসী ও নতুনের প্রত্যাশী। আবার জাহেদ কোমল মনের মানুষ বলে অন্যের দুঃখে কাঁদে তো জাকির জাফরান বিদ্রোহী ও কবি হয়ে ওঠে।
➤ 'যৌবনের গান' প্রবন্ধে দেশ ও জাতি গড়ার জন্য যারা মৃত্যুকে তুচ্ছ করে সামনে এগিয়ে চলে তারাই তারুণ্যের বৈশিষ্ট্য। আর যারা কুসংস্কার, পুরাতন, জরাজীর্ণতাকে আঁকড়ে পড়ে থাকে তারাই বার্ধক্যের ধারক। উদ্দীপকের ভালো বন্ধুদের চরিত্রে অনুরূপ বৈশিষ্ট্য লক্ষ করা যায়।
সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে বার্ধক্য ও তারুণ্যের যেসব বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে সেগুলো উদ্দীপকের ভালো বন্ধুদের চরিত্রের মাখে রয়েছে বলে বলতে দ্বিধা নেই, উদ্দীপকের ভালো বন্ধুরা মূলত 'যৌবনের গান' প্রবন্ধের সকল বৈশিষ্ট্যের ধারক।