| ㅤ | A. Nayan18 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘জামাল ও রিমা…’ সিলেট বোর্ড ২০২৩ – বুদ্ধি, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

জামাল ও রিমা দম্পতি আপন খালাতো ভাইবোন। তাদের মেয়ে কাজলের বাকশক্তি ও শারীরিক দক্ষতার অভাব আছে। তার চেহারাতে বোকা বোকা ভাবসহ পড়ালেখাতেও বেশ পিছিয়ে আছে। জামাল ও রিমা মেয়ের সমস্যা নিরসনের জন্য নিয়মিত মনোবিজ্ঞানী ও ডাক্তারের পরামর্শ নিচ্ছেন।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
মেধা হলো ব্যক্তির জ্ঞানগত মানসিক ক্রিয়াগুলোর একটি সমন্বিত বিশেষ মানসিক ক্ষমতা বা সামর্থ্য ।
বুদ্ধি সম্পর্কে বিভিন্ন লোকের মতপার্থক্য রয়েছে। মূলত দুই ধরনের প্রভাবের কারণে ব্যক্তিতে ব্যক্তিতে বুদ্ধির পার্থক্য পরিলক্ষিত হয়। যথা— বংশগত প্রভাব ও পরিবেশের প্রভাব।
ব্যক্তির বুদ্ধির বিকাশে বংশগতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত। একটিকে বাদ দিয়ে অপরটি কল্পনা করা যায় না। ব্যক্তি বংশগতি সূত্রে পায় কিছু সম্ভাবনা এবং সেই সম্ভাবনাসমূহ বিকশিত করে যথোপযুক্ত পরিবেশ। ব্যক্তিতে ব্যক্তিতে এবং বংশগতি ও বেড়ে ওঠার পরিবেশের পার্থক্যের কারণে বুদ্ধির পার্থক্য পরিলক্ষিত হয়।
উদ্দীপকে কাজলের সমস্যাটি বুদ্ধি প্রতিবন্ধিতার মধ্যে মধ্যম বুদ্ধি প্রতিবন্ধিতার শ্রেণিভুক্ত।
বুদ্ধি প্রতিবন্ধকতা হলো বয়সের সাথে মানসিক বিকাশগত দৈন্যতা বা সাধারণ বুদ্ধিভিত্তিক ক্ষমতার স্বল্পতা। উদ্দীপকের কাজলের মধ্যে বাকশক্তি ও শারীরিক দক্ষতার অভাবে পাশাপাশি সে দেখতে বোকা বোকা ও পড়ালেখাতেও পিছিয়ে আছে, যা বুদ্ধিপ্রতিবন্ধকতা নির্দেশ করছে। নিচে এটির বৈশিষ্ট্য তুলে ধরা হলো-
১. বুদ্ধিগত বা আচরণগত বিষয়ে সীমাবদ্ধতা ।
২. কোন কোন বিষয়ে শিখতে না পারা।
৩. লেখাপড়ার ক্ষেত্রে চেষ্টা থাকা সত্ত্বেও সমবয়সী স্বাভাবিক শিশুদের মতো না পারা ।
৪. অনেক ক্ষেত্রে নিজের স্বাভাবিক প্রয়োজনীয় কাজগুলো করতে না পারা।
৫. কথোপকথনের ক্ষেত্রে সমবয়সীদের তুলনায় কম দক্ষতা।
৬. বেশিরভাগ ক্ষেত্রে নিজের ভালো-মন্দ বুঝতে না পারা।
৭. বুদ্ধিপ্রতিবন্ধিতার সাথে অন্যান্য বুদ্ধিজনিত রোগ হবার সম্ভাবা শতকরা ৩০ থেকে ৫০ ভাগ ।
৮. এটি নিরাময়যোগ্য নয়, তবে প্রশিক্ষণের মাধ্যমে এসকল শিশুদের বিদ্যমান বুদ্ধির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়।
উদ্দীপকের কাজলের মধ্যে বুদ্ধি প্রতিবন্ধকতার প্রকাশ বিদ্যমান। আর এই সমস্যা নিরসনে তার বাবা মা যে ধরনের পদক্ষেপ নিয়েছেন তা আলোচনা করা হলো-
১. চিকিৎসা : কিছু কিছু বুদ্ধি প্রতিবন্ধিতার সাথে শারীরিক ব্যাধি ও ত্রুটি জড়িত রয়েছে। এগুলোকে চিকিৎসার মাধ্যমে প্রাথমিক পর্যায়েই শনাক্ত করে রোগের গতি রোধ করা যায়। ক্রেটিনিজম, ফিনাইলকেটোনিউরিয়া প্রভৃতি রোগে ডাক্তারি চিকিৎসা ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছে।
২.কাউন্সেলিং : কাউন্সেলিং পর্যায়ে কাউন্সেলার নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করেন—
i.বুদ্ধি প্রতিবন্ধিতা নির্ণয়,
ii.পিতামাতার অনুভূতি, চিন্তা, আচরণ বিষয়ক পরামর্শ দান,
iii. বুদ্ধি প্রতিবন্ধী, শিশুর শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন বিষয়ক পরামর্শ দান,
iv. শিশুর আচরণগত সমস্যা বিষয়ক নির্দেশনা দান ।
৩.ফিজিওথেরাপি : শারীরিক সমস্যা, শারীরিক সমস্যার জন্য ফিজিওথেরাপি প্রদান, শারীরিক উন্নয়নে শিক্ষক ও পিতা-মাতাদের নির্দেশনা দান— এ কাজগুলো ফিজিওথেরাপিস্ট করে থাকেন।
৪. স্পিচথেরাপি : স্পিচথেরাপির কাজ হলো— কথা ও ভাষাগত সমস্যা নির্ণয়, কথা ও ভাষাগত সমস্যার জন্য স্পিচথেরাপি প্রদান, কথা ও ভাষা উন্নয়নের জন্য শিক্ষক ও পিতামাতাদের নির্দেশনা দান ।
৫. বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ : দৈনন্দিন জীবনে মৌলিক দক্ষতা, লেখাপড়া ও বৃত্তিমূলক শিক্ষণ ও প্রশিক্ষণ দেয়া, যাতে বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিটি তুলনামূলকভাবে স্বনির্ভর জীবনযাপন করতে পারে।