A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘জারিফ ব্যাট হাতে…’ ২০২৪ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — চলন ও অঙগচালনা🔢 সৃজনশীল নং ২৩📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

জারিফ ব্যাট হাতে মাথা সোজা রেখে বলের জন্য অপেক্ষা করছে। অপরদিকে সেতু দৌড়ে এসে বল করলো কিন্তু তার পায়ের ভঙ্গুর যোজক টিস্যু ক্ষতিগ্রস্থ হলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

অস্থি ভেঙ্গে গিয়ে কয়েক খণ্ডে বিচ্ছিন্ন হয়ে শিরা ও ধমনি বা বড় কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত করলে সে অবস্থাই হলো জটিল অস্থিভঙ্গ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মানবদেহে ৫ ধরনের কশেরুকা রয়েছে । যথা-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক অনুযায়ী জারিফ ব্যাট হাতে মাথা সোজা রেখে বলের জন্য অপেক্ষা করছে। এক্ষেত্রে তিন শ্রেণির লিভারই কাজ করছে। নিচে এ লিভারগুলোর সিস্টেম তুলনামূলক আলোচনা করা হলো- 
প্রথম শ্রেণির লিভারে ফালক্রাম বল ও ভারের মাঝে অবস্থান করে। জারিফের মাথা ও ঘাড়ের সংযোগস্থলে এ ধরনের লিভার রয়েছে। এর ফলে সে মাথাকে সঠিক অবস্থানে রাখতে পারছে। এ ধরনের লিভারে অল্প বল প্রয়োগে অধিক ফল পাওয়া যায়। 
অন্যদিকে, দ্বিতীয় শ্রেণির লিভারে ফালক্রাম ও বলের মাঝে ভার অবস্থান করে। জারিফের পায়ের গোড়ালিতে এ ধরনের লিভার রয়েছে। এ ধরনের লিভারের মাধ্যমে সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা সহজ হয়। আবার, তৃতীয় শ্রেণির লিভারে ফালক্রাম ও ভারের মাঝে বল অবস্থান করে। জারিফের হাতের কনুইয়ে এ ধরনের লিভার রয়েছে। যার মাধ্যমে সে কনুই ভাজ করে ব্যাট হাতে ধরতে পারছে। এ ধরনের লিভার থেকে দ্রুত গতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় ৷

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সেতুর ক্ষতিগ্রস্থ টিস্যুর গাঠনিক একক হলো হ্যাভারসিয়ানতন্ত্র। নিচে এর সচিত্র গঠন বর্ণনা করা হলো-

অস্থির অভ্যন্তরে হ্যাভারসিয়ান নালিগুলো পরস্পরের সাথে আড়াআড়ি নালি দিয়ে যুক্ত থাকে, তাই নালিগুলোকে ভকম্যানের নালি বলা হয়। এসব নালির মধ্যে রক্তনালি এবং স্নায়ুরজ্জু অবস্থান করে। হ্যাভারসিয়ান নালির চারপাশে শক্ত আন্তঃকোষীয় পদার্থ বৃত্তের ন্যায় স্তরে স্তরে সজ্জিত থাকে যা ল্যামেলা নামে পরিচিত। দুটি ল্যামেলা স্তরের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁপা স্থানকে ল্যাকুনা বলে। অস্থিকোষ ল্যাকুনার ভেতরে অবস্থান করে। ল্যাকুনাগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নালির দ্বারা পরস্পর যুক্ত থাকে । এদের ক্যানালিকুলি বলে। অস্থিকোষের প্রলম্বিত অংশগুলো ক্যানালিকুলির মধ্যে প্রসারিত থাকে। হ্যাভারসিয়ান ক্যানেল, ল্যামেলা, ল্যাকুনি এবং ক্যানালিকুলিকে একত্রে হ্যাভারসিয়ানতন্ত্র বলে । 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘জারিফ ব্যাট হাতে…’ ২০২৪ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”