| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০১৭ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
গ্রুপ- 1, 2, 13, 14, 15, 16, 17 ও 18 এর মৌলসমূহকে প্রতিনিধি মৌল বলে।
সালফিউরিক এসিড একটি শক্তিশালী নিরুদক পদার্থ। তাই এটি অন্য কোনো পদার্থের সংস্পর্শে আসলে ঐ পদার্থ থেকে পানি শুষে নেয়। কাঠের প্রধান উপাদান হলো সেলুলোজ। কাঠের গঠন ঠিক রাখার জন্য সেলুলোজে নির্দিষ্ট মাত্রার পানি বজায় রাখতে হয়। কিন্তু কাঠের তৈরি সেলফে সালফিউরিক এসিডপূর্ণ বোতল রাখলে কাঠ তখন পানি হারিয়ে ভঙ্গুর হয়ে যেতে পারে। তাই সালফিউরিক এসিড পূর্ণ বিকারক বোতল কাঠের সেলফে রাখা হয় না।
প্রদত্ত A ও B পাত্রের মিশ্রণ হলো নেসলার দ্রবণ। কারণ আমরা জানি ক্ষারযুক্ত পটাশিয়াম টেট্রাআয়োডো মারকিউরেট এর দ্রবণ হলো + নেসলার দ্রবণ। আর নেসলার দ্রবণ অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়। তাই বলা যায় বিক্রিয়ায় X2SOO হলো (NH4)2SO4। সুতরাং X+ আয়নটি হলো আয়ন।
একটি টেস্ট টিউবে 2-1 mL প্রস্তুতকৃত বর্ণহীন দ্রবণ নিয়ে তাতে নেসলার দ্রবণ যোগ করা হলে বাদামী বর্ণের অধঃক্ষেপ পড়ে। এটি মূলত অ্যামিনো মারকিউরিক আয়োডাইডের অধঃক্ষেপ। উক্ত বাদামী + অধঃক্ষেপ দ্বারা দ্রবণে এর উপস্থিতি নিশ্চিত করা যায়।
বিক্রিয়া:
এই বাদামী অধঃক্ষেপ দেখে আয়ন শনাক্ত করা যায়।
উদ্দীপকের B দ্রবণটি KOH ও X+ আয়নটি । সুতরাং KOH দ্রবণের পরিবর্তে Ba(OH)2 ব্যবহার করলে আয়নটি শনাক্তকরণের জটিলতা যুক্তিসহ নিচে বিশ্লেষণ করা হলো-
KOH দ্রবণ একটি শক্তিশালী ক্ষার এবং জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। KOH দ্রবণ (NH4)2SO4 এর সাথে বিক্রিয়ায় পানিতে দ্রবণীয় K2SO4 দ্রবণ উৎপন্ন করে। K2SO4 পানিতে দ্রবণীয় হওয়ায় পরবর্তী অ্যামিনো মারকিউরিক আয়োডাইডের অধঃক্ষেপ তেমন প্রভাব ফেলে না। পক্ষান্তরে KOH এর পরিবর্তে Ba(OH)2 নিলে তা নিম্নরূপে (NH4)2SO4 এর সাথে বিক্রিয়া করে-
Ba(OH)2 দ্রবণ অ্যামোনিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে সাদা বর্ণের BaSO4 এর অধঃক্ষেপ উৎপন্ন করে। পরবর্তীতে এ বিক্রিয়ায় উৎপন্ন NH3 গ্যাস নেসলার দ্রবণের পটাশিয়াম টেট্রাআয়োডো মারকিউরেট (K2HgI4) এর সাথে বিক্রিয়ায় অ্যামিনো মারকিউরিক আয়োডাইড (NH2Hg2I3) এর বাদামী বর্ণের অধঃক্ষেপ পড়ে ঠিকই কিন্তু তা BaSO4 এর সাদা অধঃক্ষেপের কারণে বর্ণ পরিবর্তিত হয়ে জটিল অবস্থার সৃষ্টি করে। ফলে শনাক্তকরণে জটিলতা দেখা দেয়।