A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০১৭ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৪🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

"একই পরমাণুতে যেকোন দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনও একই হতে পারে না"।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কলয়েড কণার সুস্থিতি বিনষ্ট করার উপায় হলো-

i. দুটি বিপরীত আধানযুক্ত সলকে সমমোলার অনুপাতে মেশালে উভয়েরই কোয়াগুলেশন হবে।

ii. সাধারণভাবে ফুটিয়ে কোন কোলয়েড দ্রবণকে কোয়াগুলেশন করা যায়।

iii. তড়িৎচালন প্রক্রিয়ার মাধ্যমেও কলয়েডের সুস্থিতি বিনষ্ট করা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রদত্ত A মৌলটি । নং গ্রুপের ১ম পর্যায়ে অবস্থিত। তাই মৌলটি হলো হাইড্রোজেন (H) আবার D মৌলটি VIA গ্রুপের ২য় পর্যায়ে অবস্থিত। তাই মৌলটি হলো অক্সিজেন (০) এবং E মৌলটি VIIA গ্রুপের ২য় পর্যায়ে অবস্থিত। তাই মৌলটি হলো ফ্লোরিন (F)।

সুতরাং A2D যৌগটি হলো H2O এবং AE যৌগ হলো HF।

HF অপেক্ষা H2O এর স্ফুটনাঙ্ক বেশি। কারণ পানি ও HF উভয়ই হাইড্রোজেন বন্ধন গঠন করলেও H2O তে দুটি H bond দাতা এবং দুটি H- bond গ্রহীতা বিদ্যমান। তাই প্রতিটি পানির অণুতে দুটি H- bond বিদ্যমান। ফলে বন্ধন শক্তির মান অধিক হয় এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়।

অপরদিকে HF অণুতে 3টি H- bond দাতা এবং একটি H- bond গ্রহীতা বিদ্যমান থাকায় প্রতিটি HF পরমাণুতে শুধুমাত্র একটি H-bond বিদ্যমান থাকে। তাই HF এর স্ফুটনাঙ্ক (19.5°C) পানির স্ফুটনাঙ্ক (100°C) অপেক্ষা কম হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

A, D, M মৌলগুলো হলো যথাক্রমে H, O, S.

অর্থাৎ A2D ও A2M যৌগগুলো হলো H2O ও H2S.

H2O ও H2S এর গঠনকালে sp3 সংকরায়ন ঘটে। sp3 সংকরায়নে সৃষ্ট যৌগে বন্ধন কোণ 109.5° হলেও যৌগদ্বয়ের কেন্দ্রীয় পরমাণুতে দুইটি মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে বন্ধন কোণ কমে পানির অণুতে 104.5° হয়। কারণ, বন্ধন জোড়-মুক্ত জোড় ইলেকট্রনের বিকর্ষণ, বন্ধন জোড়-বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণ অপেক্ষা বেশি হয়। ফলে বন্ধন কোণ হ্রাস পায়।

একই গ্রুপের মৌল S এর ক্ষেত্রেও H2S যৌগে বন্ধন কোণ তুলনামূলকভাবে বেশি হ্রাস পায়। কারণ ০ এর চেয়ে ১ এর তড়িৎ ঋণাত্মকতা কম এবং বন্ধন ইলেকট্রন যুগল কেন্দ্রীয় পরমাণুর নিউক্লিয়াস থেকে দূরে সরে যায় বলে বন্ধন যুগল-বন্ধন যুগল বিকর্ষণ হ্রাস পায়। এভাবে বন্ধন ইলেকট্রন যুগল আরও কাছাকাছি সরে আসে। ফলে H2S এ বন্ধন কোণ পানির বন্ধন কোণ অপেক্ষা কম (প্রায় 92°) হয়।

সুতরাং H2S এর বন্ধন কোণ তুলনামূলকভাবে একই সংকরণ এবং মুক্ত জোড় ইলেকট্রন থাকা সত্ত্বেও H2O অপেক্ষা হ্রাস পায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০১৭ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”