A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০১৭ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস🔢 সৃজনশীল নং ৪🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গহ্বরই হলো সিলোম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রাণীর নামকরণের একটি আন্তর্জাতিক সংস্থা হলো ICZN (International Commission of Zoological Nomenclature)। এই সংস্থা প্রাণীর নামকরণের বিভিন্ন নিয়ম-নীতি প্রনয়ণ করে থাকে। কোনো বিশেষ প্রাণী বা প্রাণিগোষ্ঠীকে নির্দিষ্ট নামে শনাক্তকরণের জন্য নামকরণ একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত চিত্রের বৈশিষ্ট্য থেকে বোঝা যায় যে, এটি প্রাণী জগতের সবচেয়ে উন্নত পর্ব Chordata-এর বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত। Chordata পর্বের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।

i. Chordata পর্বের প্রাণীদের ভূণাবস্থায় বা আজীবন পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড থাকে। উন্নত প্রাণীতে ইহা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়।

ii. নটোকর্ডের ঠিক উপরে ফাঁপা, নলাকার স্নায়ুরজ্জু থাকে, যা উন্নত প্রাণীতে পরিবর্তিত হয়ে সম্মুখে মস্তিষ্ক ও পশ্চাতে সুষুম্নাকাণ্ড গঠন করে।

iii. জীবনের যে কোন দশায় বা আজীবন গলবিলের দুপাশে কয়েকজোড়া ফুলকারন্দ্র থাকে, যা উন্নত প্রাণীতে লুপ্ত হয়। iv. কর্ডেটের হৃৎপিন্ড অঙ্কীয়দেশে অবস্থান করে।

v. কর্ডেটের দেহ ত্রিস্তরবিশিষ্ট, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং প্রকৃত সিলোমযুক্ত।

Chordata পর্বটি উল্লিখিত বৈশিষ্ট্যের জন্য প্রাণিজগতের মধ্যে সবচেয়ে উন্নত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'A' চিহ্নিত অঙ্গটি হলো নটোকর্ড। এটি Chordata পর্বের একটি অন্যতম বৈশিষ্ট্য। নটোকর্ডের ওপর ভিত্তি করে Chordata পর্বকে তিনটি উপপর্বে বিভক্ত করা হয়েছে। এদের বৈশিষ্ট্যে বেশ পার্থক্য রয়েছে।

i. উপপর্ব-১: ইউরোকর্ডাটা: এদের কেবল লার্ভা দশায় এবং লার্ভার লেজে নটোকর্ড উপস্থিত থাকে। কিন্তু পরিণত প্রাণীতে তা বিলুপ্ত হয়ে যায়। লার্ভার রূপান্তরের সময় পৃষ্ঠীয় স্নায়ুরজ্জুও সংক্ষিপ্ত হয়ে একটি স্নায়ুগ্রন্থিতে পরিণত হয়।

ii. উপপর্ব-২: সেফালোকর্ডাটা: লার্ভা ও পরিণত প্রাণীতে নটোকর্ড ও নার্ভকর্ড থাকে, যা দেহের সম্মুখ থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রসারিত। দেহের সম্মুখ প্রান্তে ওরাল হুড এবং তাতে ওরাল সিরি থাকে। গলবিলে ফুলকারন্দ্র থাকে।

iii. উপপর্ব-৩: ভার্টিব্রাটা: ভূণীয় অবস্থায় নটোকর্ড থাকে, যা পরিণত প্রাণীতে কশেরুকাবিশিষ্ট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। গলবিলের উভয়পাশে ফুলকারন্দ্র থাকে, যা উন্নত প্রাণীতে বিলুপ্ত হয়। দেহের পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জুর অগ্রপ্রান্ত মস্তিষ্ক এবং পশ্চাৎ অংশ সুষুম্নাকাণ্ড গঠন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০১৭ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”