A. Nayanㅤ
A. Nayan
20 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০১৭ – প্রকল্প, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই যুক্তিবিদ্যা📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ যুক্তিবিদ্যা🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — প্রকল্প🔢 সৃজনশীল নং ৭🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পরীক্ষাত্মক পদ্ধতি পাঁচ প্রকার। যথা- অন্বয়ী, ব্যতিরেকী, যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি ও পরিশেষ পদ্ধতি ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অন্বয়ী পদ্ধতিতে যাবতীয় দৃষ্টান্ত নিরীক্ষণের মাধ্যমে সংগৃহীত হয় বলে এই পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয়।

অন্বয়ী পদ্ধতি বেশি মাত্রায় নিরীক্ষণের ওপর নির্ভরশীল। নিরীক্ষণের এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে পরীক্ষণমূলক পদ্ধতি প্রয়োগ করা যায় না। সে ক্ষেত্রে অন্বয়ী পদ্ধতিই একমাত্র অবলম্বন এবং অন্বয়ী পদ্ধতিকেই প্রয়োজনমত প্রয়োগ করা যায়। যেমন— চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, ভূমিকম্প ইত্যাদির ওপর পরীক্ষণমূলক পদ্ধতি প্রয়োগ করা যায় না। এ সকল ক্ষেত্রে অন্বয়ী পদ্ধতিই একমাত্র পদ্ধতি। এ জন্যই অন্বয়ী পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চিত্র-১ এ অন্বয়ী পদ্ধতির ইঙ্গিত পাওয়া যায় ।

অন্বয় শব্দের অর্থ হলো মিল। অন্বয় পদ্ধতি অনুসারে একাধিক ঘটনার একটি সাধারণ (General) অবস্থাকে ঐ ঘটনার কারণ হিসেবে বিবেচিত হবে। যেমন- ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত কয়েকজন রোগীর ওপর অনুসন্ধান করে দেখা গেলো প্রত্যেকের মধ্যেই এনোফিলিস মশার কামড় বর্তমান। অতএব বলা যায়, এনোফিলিস মশার কামড়ই ম্যালেরিয়া জ্বরের কারণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চিত্র-১ এ কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে অন্বয়ী পদ্ধতি এবং চিত্র-২ এ ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করা হয়েছে। উক্ত পদ্ধতি দুটির মধ্যে ব্যতিরেকী পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য।

অন্বয়ী ও ব্যতিরেকী উভয় পদ্ধতিই পরীক্ষাত্মক পদ্ধতি । কিন্তু ব্যতিরেকী পদ্ধতি পরীক্ষণের পদ্ধতি হওয়ায় এ পদ্ধতির মাধ্যমে নিশ্চিত সত্য লাভ করা যায়। তাই অন্বয়ী পদ্ধতির থেকে ব্যতিরেকী পদ্ধতি অধিক গ্রহণযোগ্য। আমরা জানি, অন্বয়ী পদ্ধতি হচ্ছে নিরীক্ষণের পদ্ধতি তবে অন্বয়ী পদ্ধতি নিরীক্ষণের পদ্ধতি হওয়ায় এটা একটা সরল পদ্ধতি এবং এর প্রয়োগ ব্যাপক। কিন্তু এই পদ্ধতির সাহায্যে সবসময় নিশ্চিত কারণ জানা যায় না। অন্যদিকে, বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতির ব্যবহার খুব বেশি। এই পদ্ধতির সাহায্যে শুধুমাত্র কার্যকারণ সম্পর্ক আবিষ্কারই করা যায় না। সেটা প্রমাণও করা যায়।

চিত্র-২ এ পরীক্ষণের পদ্ধতি এবং চিত্র-১ এ নিরীক্ষণের পদ্ধতি অন্বয়ী পদ্ধতি বর্ণিত হয়েছে। চিত্র-২ এর পদ্ধতি পরীক্ষণের পদ্ধতি হওয়াই এর সিদ্ধান্ত নিশ্চিত। কিন্তু, চিত্র-১ এর পদ্ধতি অন্বয়ী হওয়াই এর সিদ্ধান্ত কখনো কখনো ভুল হওয়ারও সম্ভাবনা থাকে।'

পরিশেষে বলা যায়, অন্বয়ী ও ব্যতিরেকী পদ্ধতির মধ্যে ব্যতিরেকী পদ্ধতি অধিক গ্রহণযোগ্য।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০১৭ – প্রকল্প, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)”