A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০১৯ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রক্ত ও সংবহন🔢 সৃজনশীল নং ৮🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রতি হৃদস্পন্দনের সময় হৃৎপিণ্ডের সংকোচনই হলো সিস্টোল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনসমৃদ্ধ রক্ত সরবরাহের অভাবে হৃদপেশির ধ্বংস বা মরে যাওয়াকে হার্ট অ্যাটাক বলে। যখন কারো হৃদযন্ত্রের কোনো অংশে রক্ত জমাট বাঁধার কারণে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় কিংবা বাধাগ্রস্থ হয় তখন হার্ট অ্যাটাকের মতো অবস্থা সৃষ্টি হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনসমৃদ্ধ রক্ত সরবরাহের অভাবে হৃদপেশির ধ্বংস বা মরে যাওয়াকে হার্ট অ্যাটাক বলে। যখন কারো হৃদযন্ত্রের কোনো অংশে রক্ত জমাট বাঁধার কারণে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় কিংবা বাধাগ্রস্থ হয় তখন হার্ট অ্যাটাকের মতো অবস্থা সৃষ্টি হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ডের মাধ্যমে দ্বিচক্রী রক্ত সংবহন প্রদর্শিত হয়েছে। নিচে এর যথোপযুক্ত কারণসহ বিশ্লেষণ করা হলো-

যে রক্ত সংবহনতন্ত্রে রক্ত সমগ্র দেহে একবার পরিপূর্ণ চক্র সম্পন্ন করার পূর্বে হৃৎপিণ্ড দিয়ে দুবার প্রবাহিত হয় তাকে দ্বিচক্রী রক্তসংবহন বলে। উদ্দীপকের চার প্রকোষ্ঠী হৃৎপিণ্ডে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার CO₂ সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। একই সময়ে দুটি পালমোনারি শিরার মাধ্যমে O₂ সমৃদ্ধ রক্ত ফুসফুস হতে বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দদ্বয়ের যুগপৎ সংকোচনের ফলে এর অভ্যন্তরে রক্তচাপ বেড়ে যায়, ফলে উহাদের মধ্যকার কপাটিকাসমূহ খুলে গিয়ে রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয় ও বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। নিলয়দ্বয় রক্ত দ্বারা পূর্ণ হলে এর সংকোচন ক্রিয়া শুরু হয়। এসময় এদের কপাটিকাদ্বয় বন্ধ থাকার ফলে ডান নিলয় থেকে CO₂ সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনিতে ও বাম নিলয় থেকে ০₂ সমৃদ্ধ রক্ত মহাধমনিতে প্রবেশ করে। পালমোনারি ধমনির CO₂ সমৃদ্ধ রক্ত ফুসফুসে গিয়ে পরিশোধিত হয়ে O₂ সমৃদ্ধ হয় ও তা পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে বাম অলিন্দে ফিরে আসে। অপরদিকে, মহাধমনি থেকে ০₂ সমৃদ্ধ রক্ত বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে দেহের বিভিন্ন কলা ও তন্ত্রের কৈশিক নালিতে প্রবেশ করে O₂ বিমুক্ত করে ও CO₂ সমৃদ্ধ হয়। পরিশেষে বিভিন্ন শিরার মাধ্যমে তা হৃৎপিণ্ডের ডান অলিন্দে ফিরে আসে।

উপরিউক্ত আলোচনায় এটি সুস্পষ্টতই প্রতীয়মান হয় যে, এক্ষেত্রে পুরো সংবহন হৃৎপিণ্ডে দু'বার প্রবাহিত হয় অর্থাৎ এতে দ্বিচক্রী সংবহন প্রদর্শিত হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০১৯ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”