A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০১৯ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — টিস্যু ও টিস্যুতন্ত্র🔢 সৃজনশীল নং ৬🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্ভিদের বাইরের স্তরকে এপিডার্মিস বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ্রিক Pteron থেকে Pteridophyta শব্দের উৎপত্তি । Pteron শব্দের অর্থ পক্ষ বা ডানা  ও Phyton অর্থ উদ্ভিদ। 

Pteris এরদেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।পাতা যৌগিক, কচি অবস্থায় পাতাগুলো কুণ্ডলিত থাকে।কাণ্ড রাইজোম এ রূপান্তরিত হয়।পাতায় র‍্যাকিস  থাকে।প্রোথ্যালাস সবুজ, হৃৎপিণ্ডাকার এবং সহবাসী।এসব বৈশিষ্ট্য টেরিডোফাইটার সাথে মিলে বলে Pteris কে টেরিডোফাইটা বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক 'D' তে প্রদর্শিত হয়েছে একবীজপত্রী উদ্ভিদের মূলের অরীয় ভাস্কুলার বান্ডলের চিত্র। 

একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনে জাইলেম বা ফ্লোয়েম সংখ্যা ৬-এর অধিক থাকে। নিচে একবীজপত্রী উদ্ভিদ মূলের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র দেয়া হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে প্রদর্শিত A, B ও C হলো যথাক্রমে মুক্ত সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় এবং বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। নিচে এদের মধ্যে মিল ও অমিলগুলো লেখা হলো-

মিল : 

১.মুক্ত সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় ও বদ্ধ সমপার্শ্বীয় সকলেই উদ্ভিদে পরিবহন সংক্রান্ত কার্যাবলি সম্পন্ন করে। 

২. এদের ভাস্কুলার বান্ডল জাইলেম ও ফ্লোয়েম দিয়ে গঠিত। 

অমিল :

১. মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে; সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয় পাশেই ক্যাম্বিয়াম থাকে। কিন্তু বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না । 

২. মুক্ত সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম বলয়াকারে সজ্জিত থাকে। পক্ষান্তরে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম ভিন্ন ভিন্ন বান্ডলে অবস্থান করে। 

৩. ক্যাম্বিয়াম থাকায় মুক্ত সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত। কিন্তু বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সবসময়ই বদ্ধ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০১৯ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”