A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২১ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৩৭🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

আউফবাউ নীতিঃ পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন শক্তিসম্পন্ন অরবিটাল পূর্ণ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চতর শক্তিসম্পন্ন অরবিটাল পূর্ণ করতে থাকবে। এটিই আউফবাউ নীতি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Al(OH)3 এর দ্রাব্যতা গুণফল 3.7 × 10-15 বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণ Al(OH)3 এর তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন Al3+ ও OH- আয়নদ্বয়ের মোল প্রতি লিটার এককে ঘনমাত্রায় গুণফলের মান 3.7 ×10-15 হয়। তখন সম্পৃক্ত দ্রবণে নিম্নরুপ সাম্যাবস্থা থাকে 

aq

Al(OH)3(s) ⇌ Al3+(aq)+3OH-(aq)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্র-২ হলো NH3। এতে sp3 সংকরায়ন ঘটে। নিচে তা ব্যাখ্যা করা হলো-

NH3 অণুর কেন্দ্রীয় পরমাণু N। N মৌলের পারমাণবিক সংখ্যা 7 এবং এর ইলেকট্রন বিন্যাস-

সক্রিয় অবস্থায়, N* = 1s22s22px12py12pz1  

N পরমাণুর sp3-সংকরিত অরবিটালের তিনটির প্রত্যেকটিতে একটি করে অযুগ্ম ইলেকট্রন এবং একটিতে জোড় ইলেকট্রন অবস্থান করে। N-পরমাণুর তিনটি sp3-অরবিটালের অযুগ্ম ইলেকট্রনের সাথে হাইড্রোজেন পরমাণুর s অরবিটালের অযুগ্ম ইলেকট্রন অতিক্রম করে NH3 অণুর গঠন কাঠামো সৃষ্টি করে।

সংকরিত অরবিটালের জোড় ইলেকট্রনই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসেবে থেকে যায়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়-বন্ধন ইলেকট্রন জোড় বিকর্ষণ বল, বন্ধন ইলেকট্রন জোড়-বন্ধন ইলেকট্রন জোড় বিকর্ষণ বল অপেক্ষা বেশি হওয়ায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় NH3 অণুর স্বাভাবিক গঠন চতুস্তলকের যে কোনো একটি বাহুতে অবস্থান করে বন্ধন ইলেকট্রন জোড়কে অধিক মাত্রায় বিকর্ষণ করে। ফলে NH3 অণুর আকৃতি চতুস্তলকীয় গঠন কাঠামো না হয়ে ত্রিকোণী পিরামিডীয় গঠন হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-২ এর যৌগদ্বয় যথাক্রমে H2O ও NH3। H2O ও NH3 যৌগদ্বয়ের সংকরায়ণ একই (sp3) হলেও এদের বন্ধন কোণ ভিন্ন হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-

N ও O এর ইলেকট্রন বিন্যাস-

N(7) = 1s22s22px12py12pz1  

O(8) = 1s22s22px22py12pz1  

N পরমাণু তিনটি H পরমাণুর সাথে যুক্ত হয়ে NH3 গঠিত এবং এতে একটি মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান। অপরপক্ষে O পরমাণু দুটি H পরমাণুর সাথে যুক্ত হয়ে H2O গঠিত হয় এবং এতে দুটি মুক্তজোড় ইলেকট্রন আছে। VSEPR তত্ত্ব অনুসারে 

l.p-l.p > l.p-b.p> b.p-b.p  অর্থাৎ মুক্তজোড়- মুক্তজোড় বিকর্ষণ সবচেয়ে বেশি।NH 3 ও H2O যৌগ দুটি একই সংকরণ sp3 হওয়া সত্ত্বেও এদের স্বাভাবিক বন্ধন কোণের মান 109.5° হতে কম। কারণ NH3 অণুতে একটি মুক্তজোড় ইলেকট্রন থাকায় 109.5° থেকে কমে 107° এবং H2O অণুতে দুইটি মুক্তজোড় ইলেকট্রন থাকায় 109.5° থেকে কম 104.5° হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২১ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”