A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২২ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৪৭🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

হাইড্রোজেনযুক্ত পোলার অণুসমূহ যখন পরস্পর পরস্পরের সান্নিধ্যে আসে, তখন এক অণুর ধনাত্মক (হাইড্রোজেন) প্রান্ত অন্য অণুর ঋণাত্মক প্রান্তের দিকে বিশেষভাবে আকর্ষিত হয়। এ আকর্ষণকে হাইড্রোজেন বন্ধন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

O ও S এর মধ্যে O এর ইলেকট্রন আসক্তি বেশি।

কারণ আমরা জনি, O, S একই গ্রুপ-16 এর যথাক্রমে ২য় ও ৩য় পর্যায়ের মৌল। একই উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। উপর থেকে নিচে ইলেকট্রনের শক্তিস্তর বৃদ্ধি পায় অর্থাৎ পরমাণুর আকার বৃদ্ধি পায় । ফলে নতুন ইলেকট্রন যুক্ত হলে ইলেকট্রনের নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায়। যার ফলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। এ কারণে ও S এর মধ্যে O উপরের পর্যায়ে অবস্থিত হওয়ায় Oএর ইলেকট্রন আসক্তির মান S অপেক্ষা বেশি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের C ও B যথাক্রমে ৩য় ও ২য় কক্ষপথ। এজন্য n1=2 ও n2=3 হবে। 

রিডবার্গ সমীকরণ মতে,

এখানে,

RH=109678 cm−1
=1.09678×107 m−1
Z=2

1λ=RH×Z2×(1n12−1n22)

বা, 1λ=1.09678×107×22×(122−132)
বা, 1λ=6093222.22
বা, λ=1.6412×10−7 m.
সুতরাং বিকিরিত শক্তির পরিমাণ,

এখানে,

h=6.626×10−34 J.s
c=3×108 ms−1
λ=1.6412×10−7 m
E=?

E=hcλ=6.626×10−34×3×1081.6412×10−7=1.211×10−18 J

সুতরাং, উদ্দীপকের ইলেকট্রনটি C কক্ষপথ থেকে B কক্ষপথে ধাপান্তরকালে বিকিরিত শক্তির পরিমাণ 1.211×10−18 J

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ইলেকট্রন অসীম দূরত্ব থেকে B শেলে নেমে আসলে n1=2 এবং n2=∞
রিডবার্গ সমীকরণ মতে,

এখানে,

RH=109678 cm−1
=1.09678×10−2 nm−1
Z=2(He+ এর পারমাণবিক সংখ্যা)

1λ=RH⋅Z2×(1n12−1n22)

বা, 1λ=1.09678×10−2×22×(122−1∞)
বা, 1λ=1.09678×10−2
বা, λ=11.09678×10−2

∴λ=91.18 nm

সুতরাং, উৎপন্ন তরঙ্গ দৈর্ঘ্য 91.18 nm যা UV রশ্মির পরিসর (10–380 nm) এর অন্তর্গত। অর্থাৎ উদ্দীপক মতে অসীম দূরত্ব থেকে ইলেকট্রন B শেলে নেমে আসলে বিকীর্ণ শক্তি দৃশ্যমান হবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২২ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”