| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২২ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
বৃতি এবং দলকে আকৃতি ও বর্ণে পৃথক করা না গেলে অর্থাৎ দেখতে একই রকম হলে এদের একত্রে পুষ্পপুট বলে।
বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।
এদের সৃষ্টি বহুবছর আগে হয়েছে এবং কোনরকম পরিবর্তন ছাড়াই বেচে আছে কিন্তু এদের সমসাময়িক জীবদের বিলুপ্তি ঘটেছে । যেমন - Cycas একটি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল।
উদ্দীপকের 'B' চিত্রধারী নমুনাটি হলো জবা।
নিচে এর পুষ্পপ্রতীক ব্যাখ্যা করা হলো -
ব্যাখ্যা : মঞ্জরীপত্র ও উপমঞ্জরীপত্র নেই। পুষ্পটি বহুপ্রতিসম ও উভলিঙ্গ। ৫টি মুক্ত উপবৃতি আছে; বৃত্যংশ ৫টি, সংযুক্ত; পাপড়ি ৫টি, মুক্ত; পুংকেশর অসংখ্য, সংযুক্ত, একগুচ্ছক এবং দললগ্ন; গর্ভপত্র ৫টি, সংযুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ।
উদ্দিপকে A চিত্রে মাইক্রো স্পোরোফিল ও মেগা স্পোরোফিল দেখানো হয়েছে যা নগ্নবীজী উদ্ভিদকে নির্দেশ করে। আবার B তে দেখানো হয়েছে জবা ফুলের অংশ দেখানো হয়েছে যা আবৃতী বীজী উদ্ভিদের প্রতিনিধিত্ব করে। নিম্নে এদের মধ্যে তুলনামূলক সম্পর্ক নিরূপন করা হলো: