A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২৩ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৫৯🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পর্যায় তালিকায় d-ব্লক মৌলসমূহ যাদের সুস্থিত আয়নে d অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মিথেন (CH4) হলো সমযোজী অপোলার যৌগ। এতে কেবল সমযোজী বন্ধন থাকায় স্বাভাবিক অবস্থায় এর ভৌত অবস্থা গ্যাসীয়। এজন্য CH4 এর স্ফুটনাঙ্ক কম। অপরদিকে মিথানল (CH3OH) যৌগে বিদ্যমান – OH মূলক পানির অণুর সাথে H-বন্ধন গঠন করে। 

এই H-বন্ধনের কারণে CH3OH অণুর স্ফুটনাঙ্ক অধিক হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক অনুযায়ী, ZX3 ও YX3 যৌগ ২টি যথাক্রমে PH3 ও NH3। PH3 অপেক্ষা NH3 যৌগটি অধিক অম্লীয়। কারণ-

 

ফসফরাস (P) ৩য় পর্যায়ের মৌল এবং নাইট্রোজেন (N) ২য় পর্যায়ের মৌল। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাস অপেক্ষা বেশি। অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ার দরুণ P - H বন্ধন এর তুলনায় N - H এর ইলেকট্রন মেঘ বা ইলেকট্রন এর ঘনত্ব বেশি যা N পরমাণুর দিকে বেশি আকৃষ্ট হয়। ফসফরাসের পারমাণবিক আকারের তুলনায় নাইট্রোজেনের পারমাণবিক আকার ছোট ফলে ফসফরাসের অপেক্ষায় নাইট্রোজেনের ইলেকট্রন বা প্রোটন গ্রহণ বা ত্যাগের প্রবণতা বেশি।

 

তাই, PH3 অপেক্ষা NH3 তীব্রতর ক্ষার।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক অনুযায়ী, YK3 ও YL3 যৌগদ্বয় যথাক্রমে NF3 ও NCl3। যৌগদ্বয়ের সংকরণ একই হলেও বন্ধণ কোন একই হবে না। কারণ-

NF3 ও NCl3 যৌগদ্বয়ের মধ্যে উভয় এরই কেন্দ্রীয় পরমাণু N এবং এরে ১ টি করে মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান। তাই এদের উভয়েরই একই সংকরায়ন  sp3 । কিন্তু বন্ধন কোণ ভিন্ন৷ NF3 এর বন্ধন কোণ 102.5° হলেও NCl3 এর বন্ধন কোণ 107°। কারণ NF3 যৌগে, N এর চেয়ে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল P পরষ্পরকে আকর্ষণ করে তাই এদের বন্ধনকোন কম৷ অপরদিকে NCl3 যৌগে, N ও Cl উভয় এরই তড়িৎ ঋণাত্মকতার মান সমান। তাই এর কম আকর্ষণ করে। তাই অধিক আকর্ষণের জন্য NCl3  ও NF3 উভয় এর sp3 সংকরায়ন হওয়া সত্ত্বেও NF3 এর বন্ধনকোণ NCl3 এর থেকে কম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২৩ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”