A. Nayan
A. Nayan
2 Jun 2026 (24 hours ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২৪ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📘 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ২০🏫 বোর্ড: যশোর শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে, তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। 

উত্তর:

মিথেন (CH4) এর আণবিক ভর =16 । STP তে মিথেনের মোলার আয়তন হলো 0C তাপমাত্রা ও 1 atm চাপে 16 g বা 1 মোল CH4 গ্যাসের আয়তন 22.4 লিটার।

উত্তর:

উদ্দীপকের বিক্রিয়ক যৌগটি C3H6 (প্রোপিন); যেখানে CnH2n যৌগে n=3 । নিচে যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা সমীকরণসহ লেখা হলো-

বেয়ার পরীক্ষা :C3H6 যৌগটি লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়ে প্রাপিলিন গ্লাইকল উৎপন্ন করে। এ বিক্রিয়ায় লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপী বেগুনি বর্ণ বিনষ্ট হয় যা দ্বারা দ্রবণের অসম্পৃক্ততার প্রমাণিত হয়।

ব্রোমিন দ্রবণ পরীক্ষা : উদ্দীপকের C3H6 যৌগটি কমলা-লাল বর্ণের ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে 1,2 ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন করে। বিক্রিয়ার ফলে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়। এ বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ততা প্রমাণিত হয়।

উপরের দুটি পরীক্ষার সাহায্যে প্রমাণিত হয় যে, C3H6 যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন।

উত্তর:

উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করে পাই,

সুতরাং P যৌগটি প্রোপানল (CH3CH2CH2OH) । প্রোপানল থেকে পলিথিনের মনোমার ইথিন ( CH2=CH2 ) প্রস্তুত’ করা সম্ভব। নিচে তা বিশ্লেষণ করা হলো-

প্রোপানলকে শক্তিশালী জারক K2Cr2O7H2SO4 দ্বারা জারিত করলে প্রোপান্যাল উৎপন্ন করে।

প্রোপান্যালকে পুনরায় শক্তিশালী জারক K2Cr2O7H2SO4 দ্বীরা জারিত করলে প্রোপানোয়িক এসিড (জৈব এসিড) পাওয়া যায়।

আবার উৎপন্ন CH3CH2COOH এর সাথে NaOH বিক্রিয়া করে সোডিয়াম প্রোপানয়েট উৎপন্ন করে।

উৎপন্ন সোডিয়াম প্রোপানয়েট সোডালাইম ( NaOH+CaO ) এর সাথে বিক্রিয়া করে ইথেন (C2H6) উৎপন্ন করে।

প্রাপ্ত C2H6 কে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে Br2 এর সাথে বিক্রিয়া করে প্রথমে ইথাইল ব্রোমাইড, পরে এ যৌগকে অ্যালকোহলীয় KOH এর সাথে বিক্রিয়া করলে ইথিন পাওয়া যায়।

প্রাপ্ত ইথিন (CH2=CH2) হলো পলিথিনের মনোমার।

1 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২৪ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”