A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২৫ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৯৫🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভরক্রিয়া সূত্রটি হলো- "নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার, সেই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর প্রত্যেকটির সক্রিয় ভরের সমানুপাতিক।” 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl3) আয়নিক বন্ধন দ্বারা গঠিত হলেও Al3+ আয়নের চার্জ ঘনত্ব অধিক। ফলে Al3+ আয়ন দ্বারা ঋণাত্মক আয়ন ( Cl−) এর পোলারায়ন সহজেই ঘটে। এ অবস্থায় Cl− আয়নের ইলেকট্রন ঘনত্ব Al পরমাণু ও Cl পরমাণুর দুই নিউক্লিয়াসের মাঝখানে অবস্থান নেয়।

তখন AI পরমাণুর যোজ্যতা স্তরে তিন জোড়া বন্ধন ইলেকট্রন থাকে অর্থাৎ অষ্টক অপূর্ণ থাকে। তাই অস্টক পূরণের জন্য দুটি করে AlCl3  অণুর AI পরমাণু পার্শ্ববর্তী CI পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা ডাইমার অণু অর্থাৎ দ্বি-আণবিক অণু গঠন করে  

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

 উদ্দীপকের ৩নৎ পাত্রের যৌগটি অ্যামোনিয়াম সালফেট [NH4]2SO4]∣ এ যৌগের ক্ষারীয় মূলকটি NH4+ । নিচে NH4+ মূলকটি শনাক্তকরণ প্রক্রিয়া সমীকরণসহ বর্ণনা করা হলো

পরীক্ষণ : একটি পরীক্ষানলে 1−2mL মূল দ্রবণ নিয়ে তাতে 2−4 ফোঁটা নেসলার দ্রবণ যোগ করলে যদি লালচে বাদামী বর্ণের অধঃক্ষেপ পাওয়া যায় তবে দ্রবণে NH4+আয়ন উপশ্পিত ও নিশ্চিত।
বিক্রিয়া : নেসলার দ্রবণ হলো NaOH দ্রবণ মিশ্রিত ক্ষারীয় পটাসিয়াম টেট্রাআয়োডো মারকিউরেট (II) এর দ্রবণ । 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ১নং পাত্রের AgI  নিম্নরূপে বিয়োজিত হয়- 

এখানে, S = দ্রাব্যতা 

দেওয়া আছে,

Ksp=8.52×10−17 

∴ বিক্রিয়াটির Ksp =[Ag+]×[I−]=S×S 

∴S=Ksp=8.52×10−17=9.23×10−9 

সুতরাং, ১নং পাত্রের যৌগটির দ্রাব্যতা 9.23×10−9
আবার ১নং পাত্রের দ্রবণের সাথে ২নং পাত্রের 0.01MAgNO3 যোগ করলে নিম্নরূপ বিক্রিয়া ঘটে- 

সুতরাং, মিশ্রণের পর Ag+আয়নের ঘনমাত্রা,

[Ag+]=(S1+0.01)mol L−1

এবং Γ আয়নের ক্ষেত্রে,

[Γ]=S1 mol L−1

সুতরাং মিশ্রণের পর দ্রাব্যতা গুণফল,

Ksp=[Ag+]×[Γ]

বা, 8.52×10−17=(S1+0.01)×S1
বা, 8.52×10−17=S12+0.01−S1 

বা, 0.01 S1=8.52×10−17 

[∵S12 এর মান খুবই ক্ষুদ্র বলে এ মানকে উপেক্ষা করে।] 

বা, S1=8.52×10−170.01 

∴S1=8.52×10−15 

দেখা যাচ্ছে, S(9.23×10−9)>S1(8.52×10−15) 

অতএব, ১নং ও ২নং পাত্রের দ্রবণ দুটি মিশ্রিত করলে ১নং পাত্রের যৌগটির দ্রাব্যতা হ্রাস পায়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২৫ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”