| ㅤ | A. Nayan29 Oct 2026 (3 hours ago) |
সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২৫ – অনুমান, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
যে অনুমান প্রক্রিয়া এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে তার চেয়ে অপেক্ষা কৃত কম ব্যাপক বা তার সমান ব্যাপক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে।
অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া। কোনো জ্ঞাত বিষয়ের ভিত্তিতে যখন কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন তাকে অনুমান বলে। আর অনুমানের ভাষায় প্রকাশিত রূপই হলো যুক্তি। যেসব অনুমান শুধু আমাদের মনের ভিতরে থাকে, যেগুলোকে ভাষায় প্রকাশ করা যায় না সেসব অনুমানকে যুক্তি বলা যায় না।
উদ্দীপকে চিত্র-ক এ অবরোহ অনুমানকে প্রকাশ করেছে।
যে অনুমানের সিদ্ধান্তটি কোনোক্রমেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে আমরা সার্বিক ধারণা থেকে বিশেষ ধারণার দিকে বা কম ব্যাপক ধারণার দিকে অগ্রসর হই। অর্থাৎ অনুমানের গতি এখানে নিম্নমুখী। অবরোহ অনুমানের সিদ্ধান্তটি কোনো আশ্রয়বাক্যের সাথে সমান ব্যাপক আবার কোনো আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক তবে কোনোক্ষেত্রেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক নয়।
উদাহরণ :
সকল মানুষ হয় মরণশীল
তুহিন হয় একজন মানুষ
অতএব, তুহিন হয় মরণশীল।
উপরের উদাহরণ অনুসারে, 'সকল মানুষ হয় মরণশীল' এবং 'তুহিন হয় একজন মানুষ'- এ দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে 'তুহিন হয় মরণশীল'-এ সিদ্ধান্ত অনুমিত হয়েছে। যেহেতু এ উদাহরণে একাধিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্তটি অনুমিত হয়েছে, তাই এ উদাহরণ দ্বারা মাধ্যম অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে।
চিত্র-ক অবরোহ অনুমান ও চিত্র-খ আরোহ অনুমানকে নির্দেশ করে। পার্থক্য নিচে দেওয়া হলো-
১. আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক। কিন্তু অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনোক্রমেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। কিন্তু সমান হতে পারে।
২. আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গঠন করা হয়। কিন্তু অবরোহ অনুমানে সার্বিক দৃষ্টান্তের ভিত্তিতে বিশেষ বা কম ব্যাপক সিদ্ধান্ত গঠন করা হয়।
৩. আরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো নিশ্চিতভাবে সত্য। কারণ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা সেগুলো সংগ্রহ করি। অন্যদিকে, অবরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো সত্য বলে ধরে নেওয়া হয়। তাদের বাস্তব সত্যতা যাচাই করা হয় না।
৪. আরোহ অনুমানের লক্ষ্য আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা অর্জন করা। এর আশ্রয়বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে গৃহীত। কাজেই এদের থেকে অনুমিত সিদ্ধান্ত আকারগত ও বস্তুগত উভয়ভাবেই সত্য হয়। আর অবরোহ অনুমানের লক্ষ্য হলো আকারগত সত্যতা অর্জন করা। এতে নিয়মকানুনের ওপর নির্ভরশীলতা বেশি।
৫. আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী। কিন্তু অবরোহ অনুমানের গতি নিম্নমুখী।
সুতরাং বলা যায়, আরোহ অনুমান ও অবরোহ অনুমানের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান।