A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১১৪🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পর্যায় তালিকায় d-ব্লক মৌলসমূহ যাদের সুস্থিত আয়নে d অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রতিটি মৌলের রেখা বর্ণালি স্বতন্ত্র। কারণ প্রতিটি মৌলের পরমাণুর গঠন ও ইলেকট্রন বিন্যাস ভিন্ন। প্রতিটি মৌলের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন শক্তিস্তরে সজ্জিত থাকে এবং বিভিন্ন শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে স্থানান্তরের সময় যে আলোক রশ্মি নির্গত হয় তার ফলেই রেখা বর্ণালির সৃষ্টি হয়। যেহেতু প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাস ভিন্ন তাই তাদের নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্যও ভিন্ন হয়; যার কারণে প্রতিটি মৌলের রেখা বর্ণালি স্বতন্ত্র হয়ে থাকে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (i) নং পাত্রের pH=2.4

বা, −log⁡[H+]=2.4

বা. [H+]=10−2.4=3.98×10−3M 

এখানে, C=0.1M

Ka

অসওয়ান্ডের লঘুকরণ সূত্রানুসারে- 

[H+]=Ka×C 

বা, Ka=[H+]2C
বা, Ka=(3.98×10−3)20.1 

∴Ka=1.58×10−4 

সুতরাং, ১নং পাত্রের যৌগটির K₁ এর মান 1.58×10−4 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বাফার দ্রবণের শর্ত হলো:
১. অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে, অম্লটি দুর্বল ও ক্ষারটি সবল হবে এবং প্রশমনের পর অম্লটি অবশিষ্ট থাকবে।
২. ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে, ক্ষারটি দুর্বল ও অম্লটি সবল হবে। প্রশমন শেষে ক্ষারটি অবশিষ্ট থাকবে।
উদ্দীপকের ১নং পাত্রের ক্ষেত্রে, 

35 mL 0.1 M HCOOH দ্রবণ =(35×0.1)mL1MHCOOH 

=3.5 mL1MHCOOH 

এখানে CH3COOH এর আণবিক ভর, 
M=40 

আবার ২নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা, 

S=0.6100×1000M=640=0.15M 

∴25 mL0.15MNaOH দ্রবণ =(25×0.15)mL1MNaOH 

=3.75 mL1MNaOH 

∴25 mL0.15MNaOH দ্রবণ =(25×0.15)mL1MNaOH 

=3.75 mL1MNaOH 

১নং ও ২নং পাত্রের দ্রবণের মিশ্রণে সংঘটিত বিক্রিয়া- 

HCOOH+NaOH→HCOONa+H2O 

প্রাথমিক আয়তন: 3.5 mL     3.75 mL        0             0 

সাম্যাবস্থায় আয়তন: 3.5-3.5    3.75-3.5    3.5 mL    3.5 mL 

                             = 0 mL       = 0.25 mL 

দেখা যাচ্ছে, সাম্যাবস্থায় HCOOH এর পরিমাণ শূন্য হলেও NaOH অতিরিক্ত থেকে যায়। এজন্য HCOOH এ বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক। HCOOH দুর্বল এসিডটি ফুরিয়ে গেলে দ্রবণটি আর বাফার দ্রবণ হিসেবে কাজ করতে পারবে না। এক্ষেত্রে সামান্য এসিড বা ক্ষার যোগ করলে তা প্রতিরোধ করার ক্ষমতা হারাবে।
সুতরাং, উদ্দীপকের ১নং ও ২নং পাত্রের মিশ্রিত দ্রবণটি বাফার হিসেবে ক্রিয়া করবে না। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”