A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘জবা কুসুম তেল…’ ঢাকা বোর্ড ২০২৩ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ৩০🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

জবা কুসুম তেল অনেকের কাছে খুব প্রিয় এবং কিছু শৌখিন মানুষ বাহারি গাছ হিসেবে সাইকাস উদ্ভিদ প্রোপাগ করে থাকেন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

গর্ভপাদ পুষ্পি : যেসকল পুষ্পের পুষ্পাক্ষ উত্তল এবং গর্ভাশয় এর কেন্দ্রে সর্বোচ্চ স্থানে অবস্থান করে এবং অবশিষ্ট তিনটি স্তবক ক্রমান্বয়ে গর্ভাশয়ের নিচে অবস্থিত তাদের গর্ভপাদ পুষ্পি বলে। উদাহরন : সরিসা, জবা, ধান ফুল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ধানের পুষ্পমঞ্জরী স্পাইকলেট কোননা স্পাইকলেটের সকল বৈশিষ্ট্য এর মধ্যে লক্ষ্যনীয়।

ধানের পুষ্পমঞ্জরী সাধারণত ছোট প্রকৃতির সংক্ষিপ্ত স্পাইক। মঞ্জরীদন্ত সংক্ষিপ্ত হয় এবং গোড়ার দিকে দুটি বর্মাকার অপুষ্পক গ্লুম, উপরে একটি সপুষ্পক গ্লুম বা লেমা থাকে। এর উপরে বিপরীত দিকে অবস্থান করে একটি প্যালিয়া। প্যালিয়ার উপর একটি পুষ্প থাকে। এসকল বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার কারণে ধানের পুষ্পমঞ্জরী স্পাইকলেট।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বাহারি উদ্ভিদটির নাম সাইকাস। সাইকাস উদ্ভিদটি একটি স্পোরোফাইট ।

সাইকাস উদ্ভিদটি মূল, কান্ড ও পাতায় বিভক্ত। কান্ত খাড়া সাধারণত অশাখ, স্থূল, বেলনাকার। কান্তগাত্র পত্রমূল দিয়ে আচ্ছাদিত এবং অমসৃন। সাধারণত শাখাবিহীন, তবে শীর্ষ মুকুল ভেঙ্গের গেলে কান্ত-শাখাযুক্ত হয়। পাতা কান্ডের অগ্রভাগে মুকুটের ন্যায় অবস্থান করে। প্রতিটি পাতা পক্ষল যৌগিক। কান্ডের মাথায় যৌগ পত্রগুলো থাকায় সর্পিলাকার সাজানো।

সাইকাস উদ্ভিদের যৌগপত্র বা গণগণ ছাড়াও আরও একপ্রকার বাদামী বর্ণের শল্কপত্র আছে। শল্কপত্রগুলো যৌণপত্রের মুকুলকে আবৃত করে রাখে। যৌগপত্রের প্রতিটি পত্রকখন্ড গাঢ় সবুজ, বর্ণের, মসৃন, চর্ম, রেখাকার হতে লেন্স আকৃতির। পত্রক- খন্ডে একটি মাত্র মধ্যশিরা থাকে। কোনো প্রকার শিরা বা উপশিরা থাকে না। প্রাথমিক পর্যায়ে প্রধান মূল থাকলেও -তা পরবর্তীতে তা বোরাকয়ে কোরালয়েড বা টিউবারকল রুট নামক অস্থানিক মূলে রূপান্তরিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত তেল উৎপাদনকারী উদ্ভিদটি হচ্ছে জবা। এটির পুষ্প সংকেত সহ ধারাবাহিক বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হলো :

জবা ফুলের পুষ্প সংকেত 

উপবৃতিতে উপবৃত্যংশ ৫টি, মুক্ত, বৃতিতে বৃত্যংশ ৫টি, সুক্ত, পুংনলের সাথে মুক্ত, পুষ্পপত্রবিন্যাস টুইস্টেড, পুংস্তবকে পুংকেশর বহু, একগুচ্ছুক, সকল পুংদন্ড একক নলে যুক্ত, পরাগধানী মুক্ত, স্ত্রীস্তবকে গর্ভপত্র ৫টি, সংযুক্ত, গর্ভাশয় পাঁচ প্রকোষ্ঠ বিশিষ্ট, অমরাবিন্যাস অক্ষীয়। বহুপ্রতিসম ও উভলিঙ্গ। মঞ্জুরীপত্র ও উপমঞ্জরী পত্র নেই। গর্ভাশয় অধিগর্ভ।

 

জবার ধারাবাহিক বৈশিষ্ট্য: 

১) Malvaceae গোত্রের অন্তর্ভুক্ত। 

২)সাধারণত ফল সৃষ্টি হয়না।

৩) পুষ্প বিন্যাস একক নিয়ত।

৪)পাতা সরল, একান্তর, উপপত্রিক, বৃন্তক, ডিম্বাকার, বহুশিরাল জালিকা শিরাবিন্যাস যুক্ত। 

৫) গুল্ম জাতীয় এবং কান্ড কাল।

৬) পরাগধানী এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার। 

৭) পরাগ রেনু বৃহৎ এবং কন্টকিত।

৮) গর্ভপাদ পুষ্প। 

জবা ফুল এ সকল বৈশিষ্ট্যর অন্তর্গত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘জবা কুসুম তেল…’ ঢাকা বোর্ড ২০২৩ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”