| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘জীব কোষে ‘A’…’ রাজশাহী বোর্ড ২০২২ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

জীব কোষে ‘A’ অঙ্গাণুটি প্রোটিন ফ্যাক্টরি এবং ‘B’ অঙ্গাণুটি কোষের ট্রাফিক পুলিশ হিসেবে অভিহিত।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১
কোষপ্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মত যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইক্লোসিস বলে।
যে প্রক্রিয়ায় একটি DNA ডাবল হেলিক্স থেকে একইরকম দুটি অণুর সৃষ্টি হয়, তাকে রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ বলে।
কোষ বিভাজনের পূর্বশর্ত হলো রেপ্লিকেশন। ইন্টারফেজ পর্যায়ে বা সংশ্লেষণমূলক উপপর্যায়ে DNA-র রেপ্লিকেশন হয়। জীববৈচিত্রের জন্য DNA রেপ্লিকেশন অনেক প্রয়োজনীয়। কোষ বিভাজনের সময় ক্ষতিগ্রস্ত টিস্যুর বৃদ্ধি এবং মেরামত এটি করে থাকে।
উদ্দীপকের 'A' অঙ্গাণুটি হলো প্রোটিন ফ্যাক্টরি অর্থাৎ রাইবোসোম।
রাইবোসোম প্রধানত উপ-বৃত্তাকার তবে সামান্য চ্যাপ্টা। রাইবোসোম প্রধানত বহু প্রকার প্রোটিন ও rRNA দিয়ে তৈরি। রাইবোসোমের বহু প্রোটিন মূলত এনজাইম। রাইবোসোম দুইটি উপএককে বিভক্ত, যথা:
ছোট উপ-একক: এতে মস্তক, পাদদেশ এবং মঞ্চ-এ তিনটি অংশ থাকে।
বড় উপ-একক: এটিতে চূড়া, বৃত্ত এবং কেন্দ্রীয় স্ফীত অংশ-এ তিনটি অংশ থাকে।
জীবদেহে 'B' অঙ্গাণুটি কোষের ট্রাফিক পুলিশ হিসেবে অভিহিত অর্থাৎ এটি গলগি বডি ।
গলগি বডি নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত। এটি দ্বিস্তরবিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলডি বডি সৃষ্টি হয়। প্রায় সব প্রাণী কোষেই এরা থাকে।
এটি জীবদেহে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেমন:-
১) লাইসোসোম ও ভিটামিন তৈরি করে।
২) অ-প্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করে।
৩) কিছু এনজাইম ও প্রাণরস নির্গম করে।
৪) প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল তৈরি করে।
৫) এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করে।
৬) প্রোটিন ও Vit-C সঞ্চয় করা।
৭) শুক্রাণু গঠনে সহায়তা করা। লিপিড সংশ্লেষণ ও প্রোটিন ক্ষরণের সাথে জড়িত থাকা।
এসব গুরুত্বপূর্ণ কাজ গলগি বডি করে থাকে।তাই জীবদেহে এর গুরুত্ব অপরিসীম।