A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘জীবদেহের গাঠনিক উপাদান…’ Combined ২০১৮ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — কোষ বিভাজন🔢 সৃজনশীল নং ৮৮🏢 প্রতিষ্ঠান Combined📅 সাল ২০১৮⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে বিশেষ এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যাহার কিছু অংশ আবার বিভিন্ন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মনোস্যাকারাইড সমূহের মধ্যাকার বন্ড হলো গ্লাইকোসাইডিক বন্ড।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোলেস্টেরল হলো সকল প্রাণীর চর্বিতে বিদ্যমান একটি সাধারণ স্টেরল যা প্লাজমামেমব্রেনের অতিপ্রয়োজনীয় উপাদান, পিত্তের প্রধান উপাদান এবং ভিটামিন-ডি এর পূর্বসূচক।

কোলেস্টেরল দুই প্রকার; যথা- (i) লো-ডেনসিটি লিপোপ্রোটিন বা LDL এবং (ii) হাই-ডেনসিটি লিপোপ্রোটিন বা HDL। মানুষের রক্তে কোলেস্টেরল বেশি থাকা ক্ষতিকর (রক্তে স্বাভাবিক মাত্রা ০.১৫-১.২০%)। রক্তে HDL বেশি থাকা মন্দ নয় তবে LDL বেশি থাকা খুবই ক্ষতিকর। স্ত্রীলোকের রক্তে HDL বেশি থাকে এবং LDL কম থাকে। এজন্য পুরুষ লোক অপেক্ষা স্ত্রীলোকের হৃদরোগ কম হয়। কোলেস্টেরল এর মাত্রা বেশি থাকলে রক্তনালি সরু হয়ে হৃদযন্ত্রে রক্ত চলাচল কমে যায় ফলে করোনারি থ্রম্বোসিস নামক হৃদরোগ হয়। রক্তে অতিমাত্রায় কোলেস্টেরল ধমনীর লুমেন (ছিদ্র) বন্ধ করে দিতে পারে। মানুষের রক্তে HDL এর মাত্রা বেশি (>40 mg/dl) থাকা ভালো। তবে LDL এর মাত্রা কম (<100 mg/dl) থাকা ভালো।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে যে পদার্থটির কথা বলা হয়েছে তা হলো  এনজাইম। ব্যবহারিক জীবনে এনজাইমের ব্যবহার বহুবিধ।নিচে বিস্তারিত দেয়া হল: কাপড়ে দাগ মোচন (Destaining of fabrics) : কাপড়ের দাগ উঠাতে অ্যামাইলেজ ও লাইপেজ এনজাইম ব্যবহার করা হয়। এতে দাগ একেবারে উঠে যায় কিন্তু কাপড়ের কোনো ক্ষতি হয় না ।

চামড়া লোমযুক্তকরণ (Debairing of hide) : ট্যানারিতে লেদার তৈরি করার সময় কাঁচা চামড়া থেকে লোম আলাদা করতে প্রোটিওলাইটিক এনজাইম ব্যবহার করা হয়।

ক্ষত নিরাময় (Wound healing) : চামড়ায় সৃষ্ট পোড়া ক্ষত নিরাময়ে এক ধরনের এনজাইম ব্যবহার করা হয়।

 হজম সংশোধন (Correcting digestion) : শরীরে এনজাইমের পরিমাণ কমে গেলে হজমে সমস্যা দেখা যায়। এনজাইমের এই ঘাটতি পূরণ হলে হজমে অনিয়ম দূরীভূত হয়। পেপসিন, অ্যামাইলেজ, পেপেইন ইত্যাদি এনজাইম হজমে সাহায্য করে। 

প্রাণ রাসায়নিক বিশ্লেষণ (Analyzing biochemicals) : বর্তমানে ক্লিনিক্যাল বিশ্লেষণে এনজাইম ব্যবহার করা

হয় | রক্তে ইউরিয়া ও ইউরিক অ্যাসিড শনাক্তকরণে ইউরিয়েজ ও ইউরিকেজ নামক এনজাইম ব্যবহার করা হয় ।

চোখের ছানির অস্ত্রোপচার (Cataract surgery) : ট্রিপসিন চোখের অন্যান্য অংশের কোনো ক্ষতি না করে লেন্সের খোলা অংশ গলিয়ে ফেলে। এরপর এই সুচ দিয়ে টেনে খোলা অংশ বের করে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

চিকিৎসায় এনজাইমের ব্যবহার : ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার পরিমাণ কত তা নির্ণয়ের জন্য গ্লুকোজ অক্সিডেজ ও পারঅক্সিডেজ এনজাইম ব্যবহার করা হয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রোটিওলাইটিক এনজাইম ব্যবহার করে চিকিৎসকগণ অনেকাংশে মৃত্যু ঝুঁকি কমাতে সক্ষম হয়েছেন।

আইসক্রীম ও ক্যান্ডি তৈরিতে : ল্যাকটেজ এনজাইম ব্যবহার করে নরম, মোলায়েম আইসক্রীম এবং ইনভার্টেজ

এনজাইম ব্যবহার করে ক্যান্ডি তৈরি করা হয়।

 জমাট রক্ত গলানো (Dissolving blood clod) : মস্তিষ্ক ও ধমনীর জমাট রক্ত গলাতে ইউরোবাইলেজ নামকএনজাইমের ব্যবহারে 

জাপানে সফলতা পেয়েছে। 

ফটোগ্রাফি শিল্পে (Photographic industry ) : ফটোফিল্মের জেলাটিন পরিষ্কার করতে প্রোটিয়েজ এনজাইম ব্যবহৃত হয়।

 কাগজ শিল্পে (Paper industry) : কাগজ বর্ণহীন করার সময় ব্যবহৃত ব্লিচিং (bleach) এর পরিমাণ কমাতে জাইলানেজ, কাগজে মসৃণতা আনতে এবং পানির পরিমাণ কমাতে সেলুলেজ এবং লিগনিন অপসারণ করে কাগজকে মসৃণ করতে লিগনিনেজ এনজাইম ব্যবহৃত হয়।

রাবার শিল্পে (Rubber industry) : ল্যাটেক্স থেকে রাবার তৈরি করার সময় হাইড্রোজেন পার-অক্সাইড থেকে অক্সিজেন তৈরি করতে ক্যাটালেজ এনজাইম ব্যবহৃত হয়।

পরিবেশ সংরক্ষণে। পরিবেশে বিভিন্ন বিদূষক পদার্থের পরিমাণ নির্ধারণে উৎসেচক ব্যবহার করে বায়োসেন্সর তৈরি করা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উপরোক্ত বিশেষ রাসায়নিক পদার্থটি অর্থাৎ এনজাইম জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।নিচে বিস্তারিত দেয়া হল:

জীবদেহে সংঘঠিত নিম্নোক্ত বিক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে এনজাইম জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘জীবদেহের গাঠনিক উপাদান…’ Combined ২০১৮ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”