A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ – জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১২তম অধ্যায় — জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ🔢 সৃজনশীল নং ১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একই ধরনের জলবায়ু ও মাটি এবং একই জাতীয় বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত একটি বৃহৎ ও পৃথকযোগ্য ইকোসিস্টেমকে, বলা হয় বায়োম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে রক্ষিত এলাকায় প্রবেশ, বন্যপ্রাণী ধরা, মারা, গুলি ছুঁড়া বা ফাঁদ পাতা নিষিদ্ধ এবং মুখ্যত বন্যপ্রাণীর বংশবিস্তারের উদ্দেশ্যে সকল প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে ব্যবস্থাপনা গৃহীত হয় সেটি অভয়ারণ্য নামে পরিচিত। উদাহরণ- পাবনাখালি অভয়ারণ্য।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত N দ্বারা নির্দেশিত বনাঞ্চলটি হলো ম্যানগ্রোভ বা উপকূলীয় বনাঞ্চল। নিচে ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য লিখা হলো-
১. এ বন চিরসবুজ বন।
২. বনের নিম্নাঞ্চল দৈনিক দু'বার জোয়ারের পানিতে সিক্ত হয়।
৩. মাটি ও পানি লবণাক্ত। মাটির pH ৭ এর কাছাকাছি।
৪. মাটিতে অক্সিজেনের অভাব থাকায় অধিকাংশ বৃক্ষের শ্বাসমূল বা নিউমেটোফোর হয়।
৫. লবণাক্ততার পরিমাণ শুষ্ক ওজনের ১০-৫০ ভাগ।
৬. জোয়ার-ভাটা অঞ্চলে প্রতিষ্ঠিত হতে অনেক উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম হয়।
৭. অসংখ্য নদ-উপনদী ও চ্যানেল দ্বারা সুন্দরবন ছোট ছোট অংশে বিভক্ত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের M উদ্ভিদটি হলো সবুজ পরিবেশের উদ্ভিদ ফণিমনসা এবং N হলো লবণাক্ত পরিবেশের উদ্ভিদ সুন্দরী। নিচে এদের মধ্যে গঠনগত সাদৃশ্য বর্ণনা করা হলো-
ফণিমনসা ও সুন্দরী উভয় উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয়। কারণ মরুজ ও লবণাক্ত উভয় পরিবেশে পানির সংকট কাটিয়ে উঠতে উদ্ভিদগুলো প্যারেনকাইমা কোষের মাধ্যমে পানি সঞ্চয় করে রাখে। দেহে পানি ধরে রাখার জন্য উভয় উদ্ভিদেরই প্রস্বেদন কম হয়।
মরুজ পরিবেশের পানি সংকট কাটিয়ে উঠার জন্য ফণিমনসা উদ্ভিদের মূল মাটির উপরিতলের কাছাকাছি অথবা খুবই গভীরে প্রলম্বিত হয়। অন্যদিকে লবণাক্ততা সমস্যা কাটিয়ে ওঠার জন্য সুন্দরী গাছের মূলতন্ত্র মাটির গভীরে না গিয়ে মাটির উপরের স্তরেই বিস্তৃত থাকে।
উভয় পরিবেশের অভিযোজনের জন্য এ উদ্ভিদদ্বয়ের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন- ফনিমনসার ক্ষেত্রে প্রচুর শাখা-প্রশাখাযুক্ত প্রধান মূলতন্ত্র; রাইজোম, কাঁটায় রূপান্তরিত কান্ড, ছোট, মসৃণ ও উজ্জ্বল কন্টকে রূপান্তরিত পাতা। আবার লবণাক্ত পরিবেশের সুন্দরী উদ্ভিদে বায়বীয় মূল বা শ্বাসমূল, পুরু, রসালো, মসৃণ ও চকচকে পাতা ইত্যাদি।
পরিশেষে, উপরের বর্ণনা থেকে বলা যায়, উদ্দীপকের M ও N উদ্ভিদের মধ্যে যথেষ্ঠ গঠনগত সাদৃশ্য বিদ্যমান রয়েছে যা মূলত অভিযোজনিক বৈশিষ্ট্য সাদৃশ্যপূর্ণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ – জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”