| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘জীবকোষের অভ্যন্তরে ৬-কার্বনবিশিষ্ট…’ কুমিল্লা বোর্ড ২০২২ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

জীবকোষের অভ্যন্তরে ৬-কার্বনবিশিষ্ট শর্করা কতগুলো ধারাবাহিক বিক্রিয়ার মধ্যদিয়ে ৩-কার্বনবিশিষ্ট জৈব অ্যাসিডে পরিণত হয়। এ জৈব অ্যাসিডটি পরবর্তীতে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে একটি চক্রের মাধ্যমে সম্পূর্ণভাবে জারিত হয়ে CO2 ও শক্তি উৎপন্ন করে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
তাপমাত্রা 0°C থেকে ধীরে ধীরে উচ্চতর তাপমাত্রায় উন্নীত করলে সালোকসংশ্লেষণের হার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এবং 30-35°C তাপমাত্রায় সালোকসংশ্লেষণের হার সবচেয়ে বেশি হয়। 35°C এর ওপরে তাপমাত্রা বাড়ানো হলে সালোকসংশ্লেষণের হার হঠাৎ এবং দ্রুত কমে যায়। এখানে তাপমাত্রা হলো লিমিটিং ফ্যাক্টর।
সবাত শ্বসনে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের (ETS) মাধ্যমে এক জোড়া ইলেকট্রন উচ্চ শক্তিমাত্রা হতে নিম্ন শক্তিমাত্রায় ক্রমান্বয়ে স্থানান্তরিত হয় । ইলেকট্রনের এ স্থানান্তরের সময় যে শক্তি নির্গত হয় তা দিয়ে ADP এর সাথে ইনঅর্গানিক ফসফেট (Pi) সংযুক্ত হয়ে ATP তৈরি করে | ETS-এ ATP তৈরির এ প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন।
উদ্দীপকে উল্লিখিত ১ম প্রক্রিয়াটি গ্লাইকোলাইসিস। নিম্মে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছক আকারে প্রদান করা হলো:
উদ্দীপকের উল্লেখিত চক্রটি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে একটি চক্রের মাধ্যমে সম্পূর্ণভাবে জারিত হয়ে CO2 ও শক্তি উৎপন্ন করে।সুতরাং এটি ক্রেবস চক্র।
এ চক্রটির তাৎপর্য নিচে বিশ্লেষণ করা হলো -
(i) ক্রেবস্ চক্র শর্করা, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড জারণের সাধারণ পথ। জীবকোষে অধিকাংশ বিজারক সহ উৎসেচক NADH2, FADH2 এই পথে সংশ্লেষিত হয়
(ii) প্রতি অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে ক্রেবস্ চক্র থেকে ATP 24 অণু উৎপন্ন হয়।
(iii) ক্রেবস্ চক্র অপচিতিমূলক বিপাকীয় পথের একটি পর্যায় হলেও এই পথে সংশ্লেষিত বহু জৈব যৌগ উপচিতিমূলক কাজে ব্যবহৃত হয়।
(iv) আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড ও অক্সলো অ্যাসিটিক অ্যাসিড নাইট্রোজেন বিপাকের সঙ্গে সরাসরি যোগসূত্র রচনা করে।
(v) সাক্সিনিল CoA ক্লোরোফিল, হিমোগ্লোবিন, সাইটোক্রোম প্রভৃতি যৌগ সংশ্লেষে অংশগ্রহণ করে।
(vi) অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরিমিডিন, অ্যালকালয়েড যৌগ গঠনে অংশগ্রহণ করে।
(vii) ক্রেবস্ চক্রে উৎপন্ন জৈব অ্যাসিডগুলি জৈব অ্যাসিড বিপাকে সক্রিয় অংশগ্রহণ করে।
সুতরাং বলা যায়, ক্রেবস চক্রের গুরুত্ব অপরিসীম ।